গাইবান্ধার গোবিন্দগঞ্জে শ্মশান ঘাট থেকে হেলেনা আক্তার (১৬) নামের এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৮ এপ্রিল) বেলা ১১টার দিকে গোবিন্দগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের ববনপুর (বাঘমারা) শ্মশান ঘাট থেকে মরদেহটি করা হয়।
হেলেনা আক্তার ওই ওয়ার্ডের চাসকপাড়ার হেলাল মিয়ার মেয়ে।
গোবিন্দগঞ্জে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইজার উদ্দিন মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে স্থানীয় এক কৃষক তার জমিতে পটোল তুলতে যান। এসময় শ্মশান ঘাটের একটি গাছে ঝুলন্ত অবস্থায় হেলেনা আক্তারকে দেখতে পান। পরে তিনি বিষয়টি পুলিশকে জানান। পুলিশ এসে ওই কিশোরীর মরদেহ উদ্ধার করে।
ওসি ইজার উদ্দিন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
আরও পড়ুন:
- রূপগঞ্জে নৌকাডুবিতে ৩০ ঘণ্টায়ও খোঁজ মেলেনি ওশানার
- নারায়ণগঞ্জে স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন
- রূপগঞ্জে শিল্প সংযোগ লাইনে ভয়াবহ গ্যাস লিকেজ
- নারায়ণগঞ্জে চাচিকে ধর্ষণের অভিযোগে ভাতিজা গ্রেপ্তার
- আইইউবি প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট ড. মজিদ খানের ইন্তেকাল
- ছাত্রলীগের নেতাকর্মীরা কৃষাণীর ধান কেটে বাড়ি পৌঁছে দিলেন
- শেখ জামালের হত্যাকারীদের প্রধান পৃষ্ঠপোষক বিএনপি
- ২০০ গজের মধ্যে প্রবেশ নিষেধ এসএসসি পরীক্ষা কেন্দ্রের
- সুদানে যুদ্ধবিরতি আরো ৭২ ঘণ্টা বাড়লেও সহিংসতা কমেছে না
- ভর্তির আবেদন শুরু ১০ মে থেকে তিন বিশ্ববিদ্যালয় এ
- শহীদ লেফটেন্যান্ট শেখ জামালের ৭০তম জন্মদিন আজ
- বেপরোয়া মোটরসাইকেল চালাতে গিয়ে ট্রলিচাপায় যুবক নিহত
