নীলফামারীতে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি ছাদের হোসেন। সভাপতিত্ব করেন জেলা শাখার সভাপতি ছাদের হোসেন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক জসির উদ্দিন।
এসময় বক্তব্য রাখেন নীলফামারী আলিয়া মাদ্রাসার সুপার আবু মুসা, সদর উপজেলা সভাপতি কামরুজ্জামান, ডিমলা নিজপাড়া আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তারসহ অন্যান্য শিক্ষক-নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, “এমপিভুক্ত স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকদের ৫০% বাড়ি ভাড়া, ১০০% উৎসব ভাতা, এবং ১,৫০০ টাকা চিকিৎসা ভাতা প্রদান করতে হবে।”
তাঁরা আরও দাবি জানান, এবতেদায়ী মাদ্রাসা ও নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের চাকরি দ্রুত এমপিওভুক্ত করার জন্য সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাতে।
বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমরা বরাবরই অবহেলিত ও বঞ্চিত। আগামী দিনে আর বঞ্চিত হতে চাই না। ।”
ওমর ফারুক

Share this news as a Photo Card