নীলফামারী-সদর-২ আসনে বিএনপির প্রার্থী এ এইচ এম সাইফুল্লাহ রুবেল — তৃণমূলে উচ্ছ্বাস ও আশার জোয়ার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নীলফামারী-সদর-২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে প্রার্থী হয়েছেন তরুণ, উদ্যমী ও তৃণমূলনির্ভর নেতা এ এইচ এম সাইফুল্লাহ রুবেল।
দলের কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডের সিদ্ধান্তে তার নাম ঘোষণার পর থেকেই জেলাজুড়ে শুরু হয়েছে উচ্ছ্বাস ও উৎসবের আমেজ।
দীর্ঘদিন ধরে তিনি বিএনপির রাজনীতিতে সক্রিয় থেকে সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থেকেছেন। বর্তমানে তিনি নীলফামারী জেলা যুবদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
মনোনয়ন ঘোষণার পর থেকেই সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন, পৌরসভা ও গ্রামে কর্মী-সমর্থকরা আনন্দময় পরিবেশ  দোয়া কামনা ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করছেন।
তাদের মতে, তরুণ নেতৃত্ব এ এইচ এম সাইফুল্লাহ রুবেল জনগণের প্রত্যাশার প্রতীক হয়ে উঠেছেন—যিনি পরিবর্তনের অগ্রদূত হিসেবে এলাকার উন্নয়ন ও জনকল্যাণে নতুন অধ্যায় সূচনা করবেন এবং আধুনিক নীলফামারী গড়ে তুলবেন।
স্থানীয় রাজনৈতিক ব্যক্তিদের অভিমত, নীলফামারী-সদর-২ আসনে তার প্রার্থিতা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে নতুন মাত্রা যোগ করবে এবং তরুণ প্রজন্মের মাঝে বিএনপির প্রতি নতুন আশার সঞ্চার ঘটাবে।
ওমর ফারুক/এনএএন টিভি

Share this news as a Photo Card