নীলফামারীতে ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারণা শুরু — মাঠে নেমেছে স্বেচ্ছাসেবক দল

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নীলফামারী সদর উপজেলার কচুকাটা ইউনিয়নের ৮নং ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ধানের শীষের পক্ষে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করেছে।
মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে অনুষ্ঠিত ওই সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোশাররফ হোসেন, এবং সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক মুস্তাফিজার রহমান নয়ন।
বক্তারা বলেন, “আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে ধানের শীষের বিজয়ের জন্য ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে। দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে স্বেচ্ছাসেবক দলের কর্মীরা জনগণের পাশে থাকবে।”
সভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক নারী-পুরুষের অংশগ্রহণে প্রাণবন্ত পরিবেশে ধানের শীষের পক্ষে ব্যাপক সাড়া দেখা যায়।
এ সময় ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোশাররফ হোসেন বলেন, “আমাদের প্রিয় প্রার্থী ধানের শীষের এ এইচ এম সাইফুল্লাহ রুবেলকে জয়ী করতে হলে সবাইকে একযোগে কাজ করতে হবে। নীলফামারীর উন্নয়ন, জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষের বিজয় অপরিহার্য।”
ওমর ফারুক