বিয়ের প্রলোভন দেখিয়ে কলেজ ছাত্রীকে ধর্ষণ

মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে দরিদ্র পরিবারের এক কলেজ ছাত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে।

এ ঘটনায় ভুক্তভোগী কলেজ ছাত্রী কুলাউড়া থানা এবং মৌলভীবাজার নারী-শিশু আদালতে পৃথক অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ থেকে জানা যায়, উপজেলার ব্রাহ্মনবাজার ইউনিয়নের হিঙ্গাজিয়া (থামারপার) গ্রামের মৃত সাজিদ মিয়ার পুত্র

কুলাউড়া উপজেলা বিআরডিবির সাবেক চেয়ারম্যান প্রভাবশালী আওয়ামী লীগ নেতা মুহিবুর রহমান

২০২০ সালে একই এলাকার দরিদ্র কলেজ পড়ুযা এক মেয়ে (২৬) কে প্রেম নিবেদন করেন।

কিন্তু মুহিবুর ব্যক্তিগত জীবনে বিবাহিত ও স্ত্রী সন্তান থাকায় ওই ছাত্রী প্রস্তাবটি প্রত্যাখান করেন।

একপর্যায়ে মুহিবুর ওই ছাত্রীকে বিয়ে করবেন এমন আশ্বাস দিয়ে প্রেমের সম্পর্ক গড়ে তুলেন।

সময়ের ব্যবধানে এটি প্রেম থেকে শারিরীক সম্পর্কে গড়ায়। এভাবে গত দু’বছরে একাধিকবার ওই কলেজ ছাত্রীর সাথে শারীরীক সম্পর্ক করেন মুহিবুর।

এক পর্যায়ে কলেজ ছাত্রী বিয়ের স্বীকৃতির জন্য বার বার চাপ সৃষ্টি করলে মুহিবুর নানা টালবাহানা শুরু করেন।

বিষয়টি বুঝতে পেরে কলেজ ছাত্রী ২৯ মে দুপুরে মুহিবুরকে স্থানীয় বাজারে পেয়ে তার বিয়ের স্বীকৃতি প্রদানের জন্য জোর দাবী জানালে মুহিবুর রহমান ও তার পরিবারের লোকজন কলেজ ছাত্রীকে মারধর করেন।

পরে নির্যাতিত কলেজ ছাত্রী মৌলভীবাজার সদর হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসা নিয়ে যায়

এবং ৩১ মে কুলাউড়া থানায় মুহিবুরের বিরুদ্ধে ধর্ষণ ও নারী নির্যাতনের অভিযোগ দায়ের করেন।

পরের দিন ১ জুন বৃহস্পতিবার মৌলভীবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেটের আদালতে ধর্ষণ ও নারী নির্যাতনের অভিযোগ এনে মুহিবুরের বিরুদ্ধে আরেকটি মামলা (নং-৩০০/২০২৩) দায়ের করেন।

নির্যাতিতা কলেজ ছাত্রী জানান, মুহিবুর রহমান প্রভাবশালী হওয়ায় মামলা তুলে নেয়ার জন্য বার বার তাকে হুমকি-ধামকি দিচ্ছে।

যার কারণে তার পরিবার অনেকটা নিরাপত্তাহীনতায় রয়েছে।

এ বিষয়ে কুলাউড়া উপজেলা বিআরডিবির সাবেক চেয়ারম্যান, আওয়ামী লীগ নেতা মুহিবুর রহমান মুঠোফোনে জানান,

ওই কলেজ ছাত্রী তাঁর বিবাহিত স্ত্রী। বিষয়টি স্থানীয়ভাবে সমাধানে জন্য চেষ্টা চলছে।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুস ছালেক জানান, কলেজ ছাত্রী মুহিবুরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

আরও পড়ুন :

এনএএনটিভি