ঢাকার কনসার্টে আসছেন সঙ্গীতশিল্পী অনুপম রায়

পশ্চিমবঙ্গের জনপ্রিয় সঙ্গীতশিল্পী অনুপম রায় গত ১০ মার্চ ‘দ্য অনুপম রায় ব্যান্ড’ নিয়ে নারায়ণগঞ্জ ক্লাবে গান করেন তিনি। এবার ঢাকার এক কনসার্টে মঞ্চ মাতাবেন এই সঙ্গীতশিল্পী।

আগামী ৬ জুলাই ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) তাকে নিয়ে ‘ম্যাজিক্যাল নাইট’ শীর্ষক একটি কনসার্টের আয়োজন করছে ট্রিপল টাইম কমিউনিকেশনস।

বিষয়টি নিশ্চিত করে শুক্রবার (২ জুন) দুপুরে প্রতিষ্ঠানটির পিআর ও কমিউনিকেশন পরিচালক আরিফা শবনম গণমাধ্যমকে জানান,

‘ইতোমধ্যেই অনুপম রায়ের সঙ্গে তারা কথা বলে বিষয়টি চূড়ান্ত করেছেন। অনপুম রায় ছাড়াও এ কনসার্টে আরও থাকছে কলকাতার আরেক ব্যান্ড তালপাতার সেপাই, ঢাকার অর্ণব ও মেঘদল।’

শবনম আরও বলেন,

‘আগামী দুই সপ্তাহের মধ্যে টিকিটের দাম চূড়ান্ত করা হবে। জুনের মাঝ সময় থেকে টিকিট বিক্রি শুরু হবে কনসার্টের।’

উল্লেখ্য, ২০১০ সালে ‘অটোগ্রাফ’ চলচ্চিত্রে ‘আমাকে আমার মতো থাকতে দাও’ এবং ‘বেঁচে থাকার গান’ গেয়ে ব্যাপক সাড়া ফেলেন অনুপম রায়।

২০১৫ সালে ‘পিকু’ সিনেমার সঙ্গীত পরিচালনার মাধ্যমে বলিউডে পা রাখেন তিনি।

পরে ‘তুমি যাকে ভালোবাসো’ গানের জন্য সেরা গীতিকার হিসেবে ২০১৬ সালে ভারতের ৬৪তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান এই গায়ক।

আরও পড়ুন:

এনএএন টিভি