প্রচণ্ড খরতাপে পুড়ছে পর্যটন নগরী সিলেট। গত কয়েকদিন থেকে তীব্র গরম।
হাঁসফাঁস জনজীবন। ঘরে যেমন তাপ, বাইরে বের হলে তা আরও বেশি। এই তাপমাত্রা খুব শিগগিরই কমার সম্ভাবনা নেই।
এদিকে দিনের তাপমাত্রা আরও একটু বাড়তে পারে, আর রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। তবে বৃষ্টিরও কোনো খবর নেই।
তাই তাপপ্রবাহের প্রভাবে আরও কয়েকদিন ভোগান্তিতে কাটাতে হবে মানুষকে।
আবহাওয়ার অধিদপ্তর বুধবার সকালে আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এমন তথ্য দিয়েছে।
আগামী কয়েকদিনের তাপমাত্রা একই থাকবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।
আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম বলেন,
মৌসুমি বায়ু বাংলাদেশের উপকূলে আসার গড় সময় জুনের মাঝামাঝি।
আগামী তিনদিনের মধ্যে মৌসুমি বায়ু টেকনাফ উপকূলে পৌঁছাতে পারে।
যদি মৌসুমি বায়ু জুনের মাঝামাঝি সময়ের মধ্যেও বাংলাদের উপকূলে না আসে তখন বলা যাবে যে দেরি হচ্ছে।
তিনি বলেন, মৌসুমি বায়ু বাংলাদেশ উপকূলে পৌঁছানোর পর ১০-১৫ দিন লাগে সারাদেশে বিস্তার লাভের জন্য। এবার মৌসুমি বায়ু নর্মাল অনসেট (স্বাভাবিক বিস্তার লাভ) হবে।
শাহীনুল ইসলাম বলেন,
আগামী কয়েক দিনে তেমন বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।
এতে তাপমাত্রা আরও বাড়তে পারে। কোথাও কোথাও তাপমাত্রা ৪০ ডিগ্রি স্পর্শ করতে পারে।
তবে আরও কিছুটা সময় লাগবে। জুনের মাঝামাঝি বা এরপর বর্ষার বৃষ্টি হতে পারে বলেও জানান এ আবহাওয়াবিদ।
বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে,
অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
তবে চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এসময়ে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
আরও পড়ুন :
- যুক্তরাষ্ট্র থেকে নতুন কোনো নিষেধাজ্ঞা আসবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- পটুয়াখালীতে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ
- প্রযোজক পীযূষ আর্থিক জালিয়াতির অভিযোগে গ্রেফতার
- আজ থেকে রাত ৮টা পর্যন্ত চলবে মেট্রোরেল
- ফেডারেশন কাপের শ্বাসরুদ্ধকর ফাইনাল গড়াল টাইব্রেকারে
- নোয়াখালীতে আম গাছ থেকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু
- দেবের সিনেমাতে অভিষেক ঘটছে ‘মিঠাই’
- চুয়াডাঙ্গায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে যুবক নিহত
- কক্সবাজারের ভ্যাট কমিশনারকে হাইকোর্টে তলব
- কিশোরগঞ্জে ছুরিকাঘাতে এসএসসি পরীক্ষার্থী নিহত
- হকি কোম্পানী হত্যা মামলায় বাবা ও ছয় ছেলের যাবজ্জীবন
- আবারও শুরু হচ্ছে করোনার বুস্টার
