আচরণবিধি লঙ্ঘনের দায়ে বরিশালে ছয় কাউন্সিলর প্রার্থীকে ৬৮ হাজার পাঁচশ টাকা জরিমানা করেছে নির্বাচন কমিশন।
মঙ্গলবার সকাল থেকে কয়েক দফায় এ জরিমানা করা হয়।
আচরণবিধি বিষয়টি নিশ্চিত করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।
আভিযানিক ম্যাজিস্ট্রেটরা হলেন- এম রকিবুল হাসান, আবি আব্দুল্লাহ ও মইন উদ্দিন।
তবে আদালত কাউন্সিলরদের নাম তাৎক্ষণিক প্রকাশ করেননি।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, ১২নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী জাকির হোসেন ভুলুকে ৫ হাজার টাকা,
৫নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী শেখ আনোয়ার হোসেনকে ২০ হাজার টাকা, ২২নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী শাহিদ খান আজাদকে ২০ হাজার এবং আরও ৩ প্রার্থীকে ২৩ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মইন উদ্দিন আহমেদ জানান,
আগে থেকেই প্রার্থীদের আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে সতর্ক করা হয়েছে।
তারপরও যারা আচরণবিধি লঙ্ঘন করেছেন তাদের জরিমানা করা হয়েছে।
আরও পড়ুন :
- এনবিআর কোম্পানি করদাতাদের দাখিলের সময় বাড়ল
- ঘাড় ধাক্কা নিয়ে এবার জবাব দিলেন চিত্রনায়িকা বুবলী
- অভিনেতা ফারুকের তৃতীয় জানাজার সময় নির্ধারণ রাত ৯টায়
- দরপতনের পর ঘুরে দাঁড়াল পুঁজিবাজার
- কলকাতায় এক মিনিটের কালবৈশাখীতে প্রাণ গেল ৯ জনের
- সীমান্ত দিয়ে ভারতে তরুণীসহ পাঁচজনের অনুপ্রবেশের চেষ্টা
- রিয়াদকে ৫-৬ ম্যাচ দিয়ে মূল্যায়ন করা ভুল হবে: আকরাম
- পাঁচ হাজার কোটি টাকার ঋণখেলাপি ফারুক নন!
- স্ত্রীকে হত্যা করে আত্মসমর্পণ করলো ছাত্রলীগ নেতা
- সাবেক মেয়র জাহাঙ্গীর আলমকে স্থায়ী বহিষ্কার
- রিয়াদকে ৫-৬ ম্যাচ দিয়ে মূল্যায়ন করা ভুল হবে: আকরাম

Comments are closed.