শেরপুর জেলার নকলা উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের রামপুর গ্রামে আদালতের নির্শেদাজ্ঞা অপেক্ষা করে বাড়ি ঘরে ভাংচুর লুটপাট ঘটনা ঘটেছে। জানাযায়, জমি জমা নিয়ে ঐ গ্রামের মনোয়ারা ও স্বামী মৃত মন্নাজ পুত্র শাহা আলী দের সাথে একই গ্রামের ফুলবাসরী স্বামী আশরাফ , আশিক এদের মধ্যে বিরোধ চলে আসছিলো ।
আদালতে বুধবার তারিখ নিধার্রণ ছিলো সেখানে শাহ্ধসঢ়; আলী শেরপুর চলে যায় এই ফাকে ফুলবাসরীর ভাড়াটিয়া মাস্তানেরা দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে অতর্কিত ভাবে বাড়িতে প্রবেশ করে মনুয়ারাকে বেঁধে রেখে ১০/১৫জন ফুলবাসরী , জুব্বার ,মিজান,আশিক ,নজরুল, বিল্লাল , হামিদুল , মনুয়ারা এর জমিতে একটি ঘর উঠানো ছিলো তা ভেঙ্গে নিয়ে যায় এবং বাড়ি ঘরে লুট করে প্রায় ১লাখ টাকার সম্পদ নিয়ে যায় ।
এলাকার চেয়ারম্যান কামরুজ্জামান ইউপি সদস্য হেলাল উদ্দিন ঘটনা দেখেছেন এবং সত্যতা নিশ্চিত করেছেন ।
