আম পরিবহনকারী ‘ম্যাংগো স্পেশাল ট্রেন‘ চালু হয়নি আজও

আম পরিবহনের জন্য চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী ম্যাংগো স্পেশাল ট্রেন আজ শনিবার (২০ মে) থেকে চালু হওয়ার কথা ছিল। তবে নির্ধারিত দিনে তা চালু হয়নি। এখনো কোনো ট্রেন জেলায় প্রবেশ করেনি।

বিষয়টি সংবাদ মাধ্যদকে নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ রেল স্টেশনের মাস্টার ওবাইদুল ইসলাম।

তবে কেন ম্যাংগো স্পেশাল ট্রেনটি চালু হয়নি সেটা তার নির্দিষ্ট কারণ জানা নেই। আগামী ১ জুন ম্যাংগো স্পেশাল ট্রেন চালুর সম্ভাবনা রয়েছে বলে জানান রেলওয়ের এই কর্মকর্তা।

আম সংশ্লিষ্টরা জানান, চাঁপাইনবাবগঞ্জ জেলায় সুমিষ্ট আম পরিপক্ক না হওয়ায় এখনো বাজারে নামতে শুরু করেনি। এজন্য ম্যাংগো স্পেশাল ট্রেনটি ঘোষণার পরেও চালু হয়নি বলে জানান তারা।

আমচাষি ও আম ব্যবসায়ীরা জানান, আগামী ১ জুন থেকে পরিপক্ক আম বাজারে আসতে পারে।

জেলা প্রশাসক একেএম গালিভ খান গত ১৫ মে রেল কর্তৃপক্ষ, আমচাষি, আম ব্যবসায়ীসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সামনে ২০ মে থেকে ম্যাংগো স্পেশাল ট্রেন চালুর ঘোষণা দিয়েছিলেন।

এ বিষয়ে কথা বলতে জেলা প্রশাসকের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

এদিকে, রেলওয়ের পাকশী বিভাগীয় বাণিজিক কর্মকর্তা নাসির উদ্দীনকেও একাধিবার ফোন করে পাওয়া যায়নি।

উল্লেখ্য, চাঁপাইনাববগঞ্জ জেলায় প্রথম ২০২০ সালের ৫ জুন ম্যাংগো স্পেশাল ট্রেনের উদ্বোধন করা হয়।  ২০২১ সালে ২৭ মে ট্রেনটি দ্বিতীয়বার চালু হয়। ট্রেনটি চলে ১৬ জুলাই পর্যন্ত।

গত বছর অর্থাৎ ২০২২ সালে তিন দফা সময় পরিবর্তন করে ম্যাংগো স্পেশাল ট্রেনটিতে করে রহনপুর থেকে ১৩ জুন আম নিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।

আরও পড়ুন :

এনএএন টিভি