ইজতেমাস্থল এখন আমিন আমিন ধ্বনিতে মুখরিত

টঙ্গীর তুরাগ তীরের বিশ্ব ইজতেমাস্থল এখন আমিন আমিন ধ্বনিতে মুখরিত। দেশ-বিদেশের লাখ লাখ মুসল্লি এই মোনাজাতে অংশ নিয়েছেন।

আজ সকাল ৯টা ৫৭ মিনিটে শুরু হয় এ মোনাজাত। আখেরি মোনাজাত পরিচালনা করেন কাকরাইল মসজিদের ইমাম ও তাবলিগ জামাতের মুরব্বি মাওলানা মুহাম্মদ জুবায়ের আহমেদ।

এই আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো এবারের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।

 

ইজতেমাস্থল

ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিন গতকাল লাখ লাখ মুসল্লি ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে পবিত্র কোরআনের আলোকে গুরুত্বপূর্ণ বয়ানের মধ্য দিয়ে পার করেন।