আসন্ন ঈদুল ফিতরে পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল চলবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
তিনি বলেছেন, নিয়ম মেনে অন্যান্য যানবাহন পদ্মা সেতু দিয়ে চলাচল করবে। কিন্তু বাইক চলতে পারবে না।
তিনি আরো বলেন, যেহেতু পদ্মাসেতুতে আমরা মোটরসাইকেল চলাচল করতে দিচ্ছি না,
তাই বিকল্প হিসেবে সেখানে একটি ফেরি চালু থাকবে যেটি দিয়ে শুধু মোটরসাইকেলগুলো পারাপার করবে।
বুধবার (১২ এপ্রিল) সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, ঈদের পূর্বে গার্মেন্টস শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ ও ছুটি প্রদান, সড়ক মহাসড়ক নিরাপদ ও
যানজটমুক্ত রাখাসহ প্রাসঙ্গিক অন্যান্য বিষয়ে সভা শেষে তিনি সাংবাদিকদের এমন মন্তব্য করেছেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ঈদের তিন দিন আগ থেকে নির্মাণসামগ্রী বহনকারী ট্রাক এবং লং ভেহিকেল মহাসড়কে চলাচল বন্ধ থাকবে।
তবে, ঈদের পরদিন থেকে নির্মাণসামগ্রী বহনকারী ট্রাক এবং লং ভেহিকেলগুলো চলাচল করতে পারবে বলেও জানান তিনি।
আরও পড়ুন:
- রমজানে মসজিদে হারামে মানতে হবে নির্দেশনা
- ডা. জাফরুল্লাহ আজীবন দেশের কল্যাণে কাজ করেছেন: মির্জা ফখরুল
- নারায়ণগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষ; গুলিবিদ্ধ ৩
- ঈদ মানেই নতুন জামা এবারের ট্রেন্ডি পোশাকে নারীরা
- গরমে ঠোঁট ফাটার সমস্যা দূর করতে যা করবেন
- ট্যানারি কারখানাগুলোতে শ্রম আইন বাস্তবায়ন দাবি শ্রমিক সংগঠনের শীর্ষ নেতাদের
- পাকিস্তানের কোয়েটায় পৃথক বিস্ফোরণে পুলিশসহ নিহত ৪
- ইফতারে রাখতে পারেন ঠান্ডা সাবুদানার ডেজার্ট
- রিকশা চালককে পুড়িয়ে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড
- সময় পেরিয়ে গেলেও, শেষ হয়নি পাবনার বন্দরের নির্মাণকাজ
এন এ এন টিভি

Comments are closed.