কাভার্ডভ্যান-মোটরসাইকেল সংঘর্ষ; বাবা-ছেলের মৃত্যু

বগুড়ার আদমদীঘিতে কাভার্ডভ্যান-মোটরসাইকেল সংঘর্ষে বাবা ও ছেলে নিহত হয়েছেন।

শনিবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় উপজেলার ইন্দইল ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেন আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম। তিনি জানান, ঘটনাস্থল থেকে কার্ভাড ভ্যানগাড়ি জব্দ করা হয়েছে।

নিহত ব্যক্তিরা হলেন—আদমদীঘি আদমিয়া ফাজিল মাদরাসার সহকারী শিক্ষক উপজেলা লক্ষ্মীকোল গ্রামের মাওলানা জাহিদুর রহমান (৪৭) ও তার বাবা লোকমান আলী (৭২)।

পুলিশ মরদেহ উদ্ধার ও পিকআপ কাভার্ডভ্যান আটক করেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,

শনিবার সকালে আদমদীঘির ছাতিয়ানগ্রাম ইউপির লক্ষ্মীকোল গ্রামের আদমিয়া ফাজিল মাদরাসার সহকারী মৌলভী শিক্ষক মাওলানা জাহিদুর রহমান ও তার বাবা লোকমান আলী

বাড়ি থেকে মোটরসাইকেল যোগে আদমদীঘি মাদরাসায় আসার সময় আদমদীঘি অদুরে ইন্দইল ব্রিজের পৌঁছলে

বিপরীত দিক থেকে আসা নওগাঁগামী ঢাকা মেট্রো-ম-১১-৬৭৮৬ নম্বর স্টেডফাস্ট নামের কুরিয়ার সার্ভিসের কাভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে বাবা-ছেলে মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন।

ঘটনাস্থলেই বাবা লোকমান আলী নিহত ও আদমদীঘি হাসপাতালে নেওয়ার পর ছেলে শিক্ষক জাহিদুর রহমানকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ঘাতক কাভার্ডভ্যান চালক পলাতক রয়েছে।

এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রসঙ্গে ওসি রেজাউল করিম জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরও পড়ুন:

এনএএন টিভি

Share this news as a Photo Card