গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে মৃত্যুশূন্য শনাক্ত সাত

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। তবে একই সময়ে করোনা শনাক্ত হয়েছে সাত জনের।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

দেশে এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ৪৩৯ জনের। এছাড়াও মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩৭ হাজার ৩১ জনে।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৫৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৮৭ হাজার ৩৫১ জন। একই সময়ে ১ হাজার ৪৮৬ নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয়েছে ১ হাজার ৪৮৩টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৪৭ শতাংশ।

Share this news as a Photo Card