নারায়ণগঞ্জ এর সক্রিয় সংগঠন যারা প্রতিনিয়ত গরিব মানুষ,পথচারী, পথ শিশুদের নিয়ে কাজ করে, সকল দূর্যোগে মানুষের সেবায় আত্নবিনিয়োগ করে থাকে এসো আলোর সন্ধানে যুব সংগঠনের পক্ষ থেকে নারায়ণগঞ্জ এর পথচারী গরিব মানুষদের মাঝে রাস্তায় ঘুরে ঘুরে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, এসো আলোর সন্ধানে যুব সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ নবী হোসেন, উপস্থিত ছিলেন এসো আলোর সন্ধানে যুব সংগঠনের উপদেষ্টা জনাব মোঃ ইনিঞ্জিনিয়া মোঃ নিজাম উদ্দিন, এসো আলোর সন্ধানে যুব সংগঠনের উপদেষ্টা সোহেল হাওলাদার, কাজী সোহাগ, সভাপতি কাশীপুরের রক্তযোদ্ধা, মোঃ আমিন হোসেন,সাধারণ সম্পাদক, কাশীপুরের রক্তযোদ্ধা, নারায়ণগঞ্জস্থানের মোডারেটর মোঃ শুভ আরো উপস্থিত ছিলেন, এসো আলোর সন্ধানে যুব সংগঠনের কোষাধ্যক্ষ সৌরভ সাহা,প্রচার সম্পাদক অর্পন মজুমদার, সদস্য- নিলয় পাল, মোঃ ইস্তিয়াক আহমেদ নিরব, চাঁদনী আক্তার, কাজল সরকার, আজমান পাপ্পু,মোঃ ইমন,মোঃ তৌহিদ, মোঃ মাহমুদ রাব্বি প্রমুখ।
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত, যুব উন্নয়ন অধিদপ্তরের অন্তর্ভুক্ত নাঃগঞ্জ-৭০, সদর-৩৫ এসো আলোর সন্ধানে যুব সংগঠন। সব সময় গরিব মানুষদের কল্যানে কাজ করে থাকে, ত্রান বিতরন,ঈদ সামগ্রী বিতরণ, পথশিশুদের মাঝে নতুন জামা বিতরণ, ইফতার বিতরন,পথশিশুদের খাবার বিতরণ করে থাকে।
“নতুন প্রজন্মের নতুন দিনে, এগিয়ে এসো আলোর সন্ধানে” এই স্লোগান সামনে রেখে হাঁটি হাঁটি পা পা করে এক জাগ তরুণ-তরুণীদের একত্রে করে এই ধরনের সেবামূলক কাজ করে যাচ্ছেন এসো আলোর সন্ধানে যুব সংগঠনের প্রতিষ্ঠাতা তরুন সমাজ সেবক মোঃ নবী হোসেন। এসো আলোর সন্ধানে যুব সংগঠন মানুষের সেবায় সব সময় প্রস্তুত থেকে সমাজকল্যাণে অবদান রেখে চলছে প্রতিনিয়ত।
