গরু ব্যবসায়ীকে হত্যা ও ৪ ব্যবসায়ীকে পিটিয়ে জখম করে ১৪ লাখ টাকা ছিনিয়ে নেয়ার ঘটনায় নাটোরের বিভিন্ন স্থান থেকে ৯ ডাকাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ সময় তাদের কাছ থেকে লুট হওয়া ৪ লাখ ৯৫ হাজার টাকা উদ্ধার এবং ডাকাতির কাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করে পুলিশ।
রোববার (০২ জুলাই) দুপুরে নাটোর পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার মো. সাইফুর রহমান।
গ্রেপ্তারকৃত ডাকাতরা হলেন মো. ইনসানুল (২৭), মো. আরিফ (২৫), মো. মিঠুন (২৮),
মো. শাহ আলম (২৪), রুবেল (৩২), সোহাগ (২৫), মো. সুজন (৩০), মো. রেজাউল (৩৫) এবং মো. রসুল(৩২)।
পুলিশ সুপার মো. সাইফুর রহমান জানান,
‘বগুড়া থেকে ১৫টি গরু নিয়ে পাঁচ ব্যবসায়ী ঢাকার আফতাব নগর হাটে আসেন। গরু বিক্রি শেষে তারা ট্রাকে করে বাড়ি ফিরছিলেন।’
‘রাস্তায় ট্রাকে থাকা ডাকাত দলের সদস্যরা তাদের ভয়ভীতি দেখিয়ে গরু বিক্রির টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন।’
‘তারা টাকা দিতে না চাইলে ডাকাতরা তাদের গামছা ও লুঙ্গি দিয়ে বেঁধে
বাঁশের লাঠি দিয়ে এলোপাথাড়ি পেটাতে থাকে এবং নগদ ১৪ লাখ ১২ হাজার ৮০০টাকা ছিনিয়ে নেয়।’
তিনি আরও জানান,
‘এ সময় তাদের মারধরে শহিদুল ইসলাম মারা গেলে ডাকাতরা বড়াইগ্রাম উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে আগ্রান ফিলিং স্টেশনে তার লাশ ফেলে দেয়।’
‘এছাড়া আহত অপর চার ব্যবসায়ি আ. সালাম, নূর আলম, মো. রেজাউল করিম ও মো. ইউনুছ আলীকে সড়কের বিভিন্ন জায়গায় ট্রাক থেকে ফেলে দেয়।’

Comments are closed.