চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আসন্ন জাতীয় সংসদের উপনির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী জিয়াউর রহমানের সমর্থনে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এ জনসভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সাংসদ গোলাম মোস্তফা বিশ্বাস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল। বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও দলীয় প্রার্থী জিয়াউর রহমান, গোমস্তাপুর উপজেলা চেয়ারম্যান হুমায়ুন রেজা, নাচোল উপজেলা চেয়ারম্যান আবদুল কাদের, ভোলাহাট উপজেলা আওয়ামী লীগের নেতা ইয়াসিন আলী শাহ,জেলা ছাত্রলীগের সভাপতি ডাঃ সাইফ জামান আনন্দ, জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক হালিমা খাতুন ও চিত্রনায়িকা মাহিয়া মাহি প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ-১ আসেনর সংসদ সদস্য ডাঃ সামিলউদ্দিন আহমেদ শিমুল, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডাঃ গোলাম রাব্বানী, যুগ্ম সম্পাদক অধ্যাপক শরিফুল ইসলাম,শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান নজরুল ইসলাম, জেলাআওয়ামী লীগ নেতা আজিজুর রহমান, শিবগঞ্জ পৌর মেয়র মনিরুল ইসলাম,রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খান, নাচোল পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালু, শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম টুটুল খানসহ আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
- Click to share on Facebook (Opens in new window)
- Click to share on Twitter (Opens in new window)
- Click to share on WhatsApp (Opens in new window)
- Click to share on Telegram (Opens in new window)
- Click to print (Opens in new window)
- Click to email a link to a friend (Opens in new window)
- Click to share on LinkedIn (Opens in new window)
- Click to share on Pinterest (Opens in new window)
- Click to share on X (Opens in new window)
