চাঁদপুরে সিলিন্ডার বিস্ফোরণে পরিবারের ৪ সদস্য দগ্ধ

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জন দগ্ধ হয়েছেন।

মঙ্গলবার (২৩ মে) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ২ নম্বর নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের খর্গপুর গ্রামের পশ্চিমপাড়া সেলিম মাস্টারের বাড়িতে এ ঘটনা ঘটে।

দগ্ধদের চাঁদপুর সদর হাসপাতালে নেওয়া হলে সেখান থেকে রাতেই দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়।

দগ্ধরা হলেন—কামরুজ্জামান, তার স্ত্রী রহিমা বেগম, মেয়ে ফাহিমা আক্তার ও শিশু ফারিয়া।

তাদের মধ্যে রহিমা ও ফাহিমাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নেওয়া হয়েছে। কামরুজ্জামান ও ফারিয়া চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন।

মতলব দক্ষিণ ফায়ার স্টেশন কর্মকর্তা আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

চিকিৎসাধীন কামরুজ্জামান বলেন,

‘নতুন সিলিন্ডার বোতল কিনে বাড়িতে নেওয়ার পর আগুন ধরানোর সময় বিস্ফোরণ ঘটে।’

ইউপি চেয়ারম্যান আবদুল্লাহ আল মামুন বলেন,

‘দুজনকে ঢাকায় নেওয়া হয়েছে। বাকিরা চাঁদপুর সদর হাসপাতালে আছে। পরিবারটি অসহায়। তাদের বসতঘরটিও পুড়ে গেছে।’

আরও পড়ুন :

Share this news as a Photo Card