চুয়াডাঙ্গায় মাদক মামলায় মোহাম্মদ রফিক (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
একই সাথে তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ মাসের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) দুপুুর সাড়ে ১২ টার দিকে চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জিয়া হায়দার আসামির উপস্থিতিতে এই রায় দেন।
সাজাপ্রাপ্ত মোহাম্মদ রফিক চুয়াডাঙ্গা সদর উপজেলার দৌলতদিয়াড় গ্রামের মৃত ফজলুল হকের ছেলে।
মামলা সূত্রে জানা গেছে, ২০২০ সালের ৪ মার্চ সকালে মাদক বেচা বিক্রির গোপন সংবাদের ভিত্তিতে
সদর উপজেলার দৌলতদিয়াড় গ্রামের রফিকের বাড়িতে অভিযান চালায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম।
সেখানে তার বসতঘর তল্লাশি করে উদ্ধার করা হয় অবৈধ মাদকদ্রব্য ১৯ অ্যাম্পুল বুপ্রেনরফাইন ইনজেকশন।
ওই দিন চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রয়ণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন বাদী হয়ে সদর থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট বেলাল উদ্দিন জানান, মামলার তদন্তকারী কর্মকর্তা চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রয়ণ অধিদপ্তরের উপ-পরিদর্শক আবুল কালাম আজাদ
একই বছরের ১৫ই জুন আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। ওই মামলায় ৬ জন সাক্ষীর মধ্যে ৪ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আজ এই রায় দেন।
আরও পড়ুন :
- চুয়াডাঙ্গায় শিশুকে পেটানোর মামলায় শিক্ষক গ্রেপ্তার
- স্বপ্নের পদ্মা সেতুতে চলছে ট্রেন, যা বললেন রেলমন্ত্রী
- রূপগঞ্জে স্পিনিং মিলে তুলার গোডাউনে আগুন
- দুই মন্ত্রীকে দুপুরের ভাত খাওয়ালেন ডিবি প্রধান হারুন
- বাগেরহাটের মোরেলগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে এক শ্রমিকের মৃত্যু
- খুলনায় পুলিশ সদস্যের মা’কে কুপিয়ে হত্যা
- ছাত্রাবাস থেকে বিপুল পরিমাণ গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক
- বৃহস্পতিবার রাজধানীর কয়েকটি এলাকায় বন্ধ থাকবে গ্যাস সরবরাহ
- নৌকা কীভাবে তীরে ভেড়াতে হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তা জানেন,এনামুল হক শামীম
- শরীয়তপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা
- এলিভেটেড এক্সপ্রেসওয়েতে দ্বিতীয় দিন চলেছে ২৭ হাজারের বেশি গাড়ি
- বর্তমানে দেশে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ২৮ হাজার ১৩৪ মেগাওয়াট : বিদ্যুৎ প্রতিমন্ত্রী
- সরকার ডেঙ্গু নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ : মির্জা ফখরুল
- ধোপাখোলায় ট্রেনের ধাক্কায় চাচা-ভাতিজার মৃত্যু
- শুক্রবার সন্ধ্যায় নয়াদিল্লিতে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী ও নরেন্দ্র মোদি
- সরকার ডেঙ্গু নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ : মির্জা ফখরুল
- ২০২৪ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষা কবে জানাল শিক্ষা বোর্ড

Comments are closed.