নারায়ণগঞ্জের অন্যতম পরিচিত স্থান হচ্ছে শহরের চাষাঢ়ায় অবস্থিত শহীদ জিয়া হল।
এক সময় বিভিন্ন সংগঠনের সাংস্কৃতিক অনুষ্ঠানে মুখরিত স্থানটি এখন অনেকটা ভূতের বাড়ির মত।
সংস্কার আর সংরক্ষনের অভাবে এখন ভবনটি এতটাই ভয়াবহ অবস্থায় চলে এসেছে যে প্রধান ফটকের সামনে লাল রং দিয়ে লেখা হয়েছে “বিপদজনক, হলে প্রবেশ নিষেধ।
এক সময়কার জাকজমকপূর্ণ পরিচিত জায়গাটি এখন পরিত্যক্ত ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। ভেতরের দিকে তাকাতেই গা শিউরে উঠে। দরজা জানালাগুলো ভেঙ্গে গেছে।
ভেতরে ময়লা আবর্জনা ছড়িয়ে ছিটিয়ে আছে। ছাদের বিভিন্ন অংশ থেকে আস্তর খসে পরে ভেতরের রড বেরিয়ে আছে।
এতটাই জরাজীর্ণ অবস্থায় আছে যে এখন ভেতরে ঢুকার কেউ সাহস পায় না।
নারায়ণগঞ্জবাসীর বিনোদন, সাংস্কৃতিক, সাহিত্য চর্চা ও মেধা বিকাশের ক্ষেত্র বাড়িয়ে তুলতে দ্রুত টেন্ডারের মাধ্যমে শহীদ জিয়া হলের জরাজীর্ণ ভবন ভেঙ্গে সেখানে বহুতল ভবন নির্মাণের দাবি সচেতন মহলের।
আরও পড়ুন :
- মাদকবিরোধী অভিযান চালিয়ে গ্রেফতার ৫২
- আগামী ৫ সেপ্টেম্বর জাকার্তায় যাচ্ছেন রাষ্ট্রপতি
- বাড়তে পারে দিনের তাপমাত্রা, দুই বিভাগে বৃষ্টির পূর্বাভাস
- টেকনাফে মাদক সেবনের টাকা না পেয়ে বাবাকে ছুরিকাঘাতে খুন
- বিএনপি ক্ষমতায় গেলে কারও অস্তিত্ব রাখবে না : ওবায়দুল কাদের
- মানিকগঞ্জ ও দৌলতপুর থেকে পৃথক ঘটনায় তিন জনের মরদেহ উদ্ধার
- সাবেক ধর্মমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমানের প্রথম জানাজা সম্পন্ন
- ডাবের দাম নিয়ন্ত্রণে আজ থেকে অভিযান, পাকা রসিদ না থাকলে জরিমানা
- সাইপাড়া গ্রামে বিয়ের চার দিন পর স্বামীকে বালিশচাপা দিয়ে হত্যার অভিযোগ
- স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে ২৪ ঘণ্টায় মোট ৫১৪ জন অভিবাসন প্রত্যাশী প্রবেশ
- প্রধানমন্ত্রীকে কুটুক্তিকারী আওয়ামী লীগ নেতাকে বহিষ্কারের দাবিতে নোয়াখালীতে মানববন্ধন
