জ্ঞানগৃহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়াপ্রতিযোগীতা 

নরসিংদীর রায়পুরা উপজেলার জ্ঞানগৃহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (০৮ মার্চ) সকাল থেকেই উৎসাহ উদ্দীপনা আর শিক্ষার্থীদের বর্নিল সাজের মধ্য দিয়ে

দিন ব্যাপী বিদ্যালয়ের মাঠে বিভিন্ন কর্মসূচী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আগত অতিথিদের মুগ্ধ করে তোলে বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

এর আগে সকালে পবিত্র কোরআন তেলাওয়াত এর মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।

জ্ঞানগৃহ জ্ঞানগৃহ

পরে অতিথিদের নিয়ে জাতীয় সঙ্গীতের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

এরপরই বিদ্যালয়ের শিক্ষার্থী ক্রীড়াবীদদের শপথ পাঠ করা হয়।

শিক্ষার্থীদের অংশগ্রহনে কুচকাওয়াজ ও মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শন করা হয়।

জ্ঞানগৃহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক রুহুল আমিন সায়েম এর সার্বিক পরিচালনায় অনুষ্ঠানে

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সফল মন্ত্রী, বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা ম-লীর সদস্য বীর মুক্তিযোদ্ধা রাজিউদ্দিন আহমেদ রাজু এমপি।

এসময় তিনি শিক্ষার্থীদের জ্ঞাতার্থে রক্ত ঝড়া মাস মার্চের ইতিহাস সম্পর্কে আলোকপাত করেন।

অনুষ্ঠানে রায়পুরা পৌর মেয়র ও পৌর আ.লীগ সাধারণ সম্পাদক মো: জামাল মোল্লা’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,

রায়পুরা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাজিব আহমেদ পার্থ,

রায়পুরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আ: লতিফ মোল্লা, অলিপুরা ইউপি চেয়ারম্যান ও রায়পুরা চেয়ারম্যান ফোরামের সভাপতি আল আমিন ভূইয়া মাসুদ,

শ্রীনগর ইউপি চেয়ারম্যান ও চেয়ারম্যান ফোরামের সাধারণ সম্পাদক রিয়াজ মোর্শেদ খান রাসেল, চান্দেরকান্দি ইউপি চেয়ারম্যান মেজবাহ উদ্দিন খন্দকার মিতুল,

মির্জানগর ইউপি চেয়ারম্যান আলহাজ বশির উদ্দিন সরকার রিপন,

সহ স্থানীয় পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও আওয়ামীলীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বশির আহম্মেদ মোল্লা,নরসিংদী প্রতিনিধি:

Share this news as a Photo Card