টানা ৬দিন পবিত্র ঈদুল আজহা ও সাপ্তাহিক ছুটির কারণে মঙ্গলবার থেকে আগামী (২ জুলাই) রোববার পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর সঙ্গে সব ধরনের আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে।
তবে এসময় আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী এপার-ওপার এবং কাস্টমসের দাফতরিক কার্যক্রম স্বাভাবিক থাকবে।
আখাউড়া স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, দু’দেশের ব্যবসায়ীদের আলোচনার প্রেক্ষিতে মঙ্গলবার থেকে আগামী রোববার (২জুলাই) পর্যন্ত টানা ৬দিন আখাউড়া-আগরতলা বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আগামী (৩জুলাই) সোমবার সকাল থেকে এ স্থলবন্দর সীমান্ত পথে ত্রিপুরায় মাছ রফতানির মধ্যদিয়ে ফের আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম শুরু হবে।
আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন পুলিশ চেকপোস্ট ওসি হাসান আহমদ ভূইয়া জানান, ইমিগ্রেশন চেকপোস্টে সরকারি কোনো ছুটি নেই। বৈধ পাসপোর্ট-ভিসার যাত্রীরা সপ্তাহে সাত দিনই চলাচল করতে পারেন। প্রতিদিন সকাল ৮টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত এ কার্যক্রম স্বাভাবিক থাকে।
আরও পড়ুন :
- বীর মুক্তিযোদ্ধা মেজবাহ উদ্দিনের জানাজা রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন
- বঙ্গবন্ধু সেতুতে ২৪ ঘণ্টায় ৩ কোটি ২৫ লাখ টাকা টোল আদায়
- আগাম জামিন চেয়েছেন ‘ভুল চিকিৎসায়’ অভিযুক্ত ডা. মিলি
- প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করায় যুবক গ্রেপ্তার
- নোয়াখালীতে গণপিটুনিতে আহত হত্যা মামলার প্রধান আসামির মৃত্যু
- মিসরের সর্বোচ্চ রাষ্ট্রীয় খেতাব পেলেন মোদি
- মিল মালিকদের দুষলেন ব্যবসায়ীরা নিত্যপণ্যের বাজারে অস্থিরতার জন্য
- যমুনা নদীতে টিকটক করতে গিয়ে নিখোঁজ এক কিশোর

Comments are closed.