শেরপুরের নকলা উপজেলার ত্রান ও দুর্যোগ ব্যবস্থাপনার আওতায় ৯শত ১৭ জনের কর্ম
সংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে । জানাযায়, ২০২২ সালের শেষ মাস ডিসেম্বর
৪০ দিনের কর্মসৃজন কর্মসূচি শুরু হয়েছিলো। উপজেলার ৯টি ইউনিয়নে
২৯টি প্রকল্প গ্রহণ করা হয়। এর মধ্যে ১নং গণপদ্দী ইউনিয়নে ১১৬ জন
শ্রমিক,নকলা ইউনিয়নে ১০৪জন , উরফা ইউনিয়নে ১১৪জন,গৌড়দ্বার ইউনিয়নে
৫৫ জন,বানেশ্বর্দী ইউনিয়নে ৮৬জন ,পাঠাকাটা ইউনিয়নে ১০৬ জন ,টালকী
ইউনিয়নে ৮৬জন , চরঅষ্টধর ইউনিয়নে ১২৪জন, চন্দ্রকোনা ইউনিয়নে ১২৬ জন
শ্রমিক দিন হাজিরার সুযোগ পায় । এতে ৯১৭জন শ্রমিকের নামে ১ কোটি ৪৬
লাখ ৪শত ৭২ টাকা সরকারি ভাবে বরাদ্দ প্রদান করা হয়। ৯টি ইউনিয়নের ২৯ টি
প্রকল্প নিয়ে ইউনিয়নের মধ্যে যেসকল রাস্তা ভাঙ্গা চুরা ,গর্ত,তা মাটি দিয়ে ভরাট
করে চলাচলের উপযোগী করে দেওয়া হয়েছে ।৩নং উরফা ইউনিয়নের চেয়ারম্যান নূরে
আলম তালুকদার বলেন তার ইউনিয়নে শত ভাগ কাজ হয়েছে। শামসুর রহমান আবুল
বলেন শ্রমিকরা কাজ করতে পেয়ে খুশি হয়েছেন । কামরুজ্জামান গেন্দু বলেন চর
অঞ্চলের ভাংঙ্গা রাস্তা গুলো মেরামত করে দেওয়া হয়েছে তাতে কৃষক পর্যায়ে ভালো
উপকার ভয়ে আনবে । বীরমুক্তিযোদ্ধা গোলাম রব্বানী বলেন নদীর পাড়ের রাস্তাটি
একে বারে অযোগ্য ছিলো তা মাটি দিয়ে ভরাট করে দেওয়ায় এখন এলাকাবাসী
ছোট পরিবহনে সবকিছু নিয়ে যেতে পারছেন । পিআইও মো: তারিকুল ইসলাম
বলেন নকলা উপজেলায় সব ইউনিয়নে কাচা রাস্তার কাজ করা হয়েছে এসকল
শ্রমিকদের দিয়ে ।
- Click to share on Facebook (Opens in new window)
- Click to share on Twitter (Opens in new window)
- Click to share on WhatsApp (Opens in new window)
- Click to share on Telegram (Opens in new window)
- Click to print (Opens in new window)
- Click to email a link to a friend (Opens in new window)
- Click to share on LinkedIn (Opens in new window)
- Click to share on Pinterest (Opens in new window)
- Click to share on X (Opens in new window)
