ঝিনাইদহের শৈলকুপায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মাহিন হোসেন নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আরও অন্তত ৩জন আহত হয়েছে।
শুক্রবার (৪ আগস্ট) সন্ধ্যায় উপজেলার ভাটই বঙ্গবন্ধু মেমোরিয়াল কলেজ এলাকায় এই ঘটনা ঘটে।
মাহিন হরিণাকুন্ডু উপজেলার মকিমপুর গ্রামের মনোয়ার হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়,
‘শুক্রবার সন্ধ্যায় হরিণাকুন্ডুর হরিশপুর গ্রাম থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিল ১০ শ্রেণির ছাত্র মাহিন হোসেন।’
‘পথে ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।’
‘এতে দুই মোটরসাইকেলে থাকা ৪ জন গুরুতর আহত হয়। সেখান থেকে তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মাহিনকে মৃত ঘোষণা করেন।’
শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,
‘এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।’
আরও পড়ুন:
- বড়াইগ্রামে নারী শ্রমিককে কোপালো দুর্বৃত্তরা
- নাটোরের বড়াইগ্রামে এক নারীকে কুপিয়ে হত্যা
- বঙ্গোপসাগরে ৩ দিন ভেসে থাকা ১১ জেলে উদ্ধার
- পটুয়াখালীতে বিয়ের দাবিতে নার্স প্রেমিকার অনশন
- চলতি বছর ৩৪ দেশে আম রপ্তানি, ২ হাজার ৭০০ টন
- দেশের সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর সতর্কতা সংকেত
- চট্টগ্রামে ভারী বর্ষণে গাড়ির ওপর ধসে পড়ল পাহাড়, যান চলাচল বিঘ্নত
- ঢাকাসহ একাধিক স্থানে দিনভর বৃষ্টি, ৭ অঞ্চলে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস
- ‘বিএনপি-জামায়াত আমাদের ওপর আঘাত করলে আমরাও পাল্টা আঘাত করবো না’
- বিএনপি আবারও সন্ত্রাস ও ষড়যন্ত্রের রাজনীতি শুরু করেছে: ওবায়দুল কাদের
