লালমনিরহাটের দুর্গাপুর সীমান্ত এলাকায় ধরলা নদীতে রফিকুল ইসলাম নামে এক বাংলাদেশির গুলিবিদ্ধ মরদেহ ভেলায় ভেসে এসেছে।
শুক্রবার (৭ জুলাই) বিকেলে দুর্গাপুর মোঘলহাট সীমান্ত লাগোয়া নদীতে কলা গাছের ভেলায় তার মরদেহ দেখতে পাওয়া যায়।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত মরদেহ উদ্ধারের চেষ্টা চলছে।
নিহত রফিকুল ইসলাম মোঘলহাট ইউনিয়নের চওড়াটারি এলাকার বাসিন্দা।
মোঘলহাট ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব বলেন,
‘দুর্গাপুর সীমান্তে তাকে গুলি করে হত্যা করা হয়েছে। তবে কে বা কারা মেরেছে তা এখনো বিস্তারিত জানা যায়নি। আমি ঘটনাস্থলে যাচ্ছি।’
আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন,
‘বিষয়টি শোনার পর পুলিশ পাঠিয়েছি। এখনো মরদেহ নদীতে ভাসছে। মরদেহ উদ্ধারে সকল কার্যক্রম চালানো হচ্ছে।’
ভারতের পঞ্চায়েত নির্বাচন নিয়ে ভারতীয় অংশে উত্তেজনা চলছিল।
রফিকুল ও তার সহযোগী ভারতীয় অংশে নির্বাচন গেলে ভারতীয় দুর্বৃত্তরা তাকে গুলি করে হত্যা করেছে মরদেহ কলাগাছের ভেলায় ভাসিয়ে দিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
আরও পড়ুন:
- মা হারা হারালেন টালিউড সুপারস্টার মিঠুন চক্রবর্তী
- জাপানি সামুদ্রিক খাবার আমদানির ওপর নিষেধাজ্ঞা চীনের
- ক্রিকেটার তামিম ইকবালের হঠাৎ বিদায়ে হতবাক পূজা চেরি
- প্রধানমন্ত্রীর কথা রাখতে অবসর থেকে সড়ে আসলেন তামিম
- নরসিংদী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে “স্মার্ট কর্ণার” উদ্বোধন
- আগামী বছর সংক্ষিপ্ত সিলেবাসে এইচএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী
- পরিচ্ছন্নতা কর্মীর মেয়েকে ধর্ষণ; ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা
- ধানমন্ডিতে ভবনের ছাদে নিয়ে তরুণীকে ধর্ষণ, আসামি গ্রেফতার
- আগারগাঁও-মতিঝিল অংশে মেট্রোরেলের পরীক্ষামূলক যাত্রা শুরু
