নকলা খাস জমি দখলের হিড়িক

শেরপুরের নকলা উপজেলার বিভিন্ন মৌজায় অবস্থিত সরকারি
হাটবাজার ও জলাশয়ের পাড়ে দখলের বানিজ্য চলছে । নকলা শহরের
পশ্চিম পাশে বলেশ^র নদীতে ৯৯ একর জমি খাস ছিলো যা দিনে
দিনে শতকরা ৯০ভাগ দখলে পরিনত হয়েছে । এছাড়াও নকলা
ইউনিয়নে ১নং গনপদ্দী ইউনিয়নে ,৯ নং চন্দ্রকোনা
ইউনিয়নে ,পাঠাকাটা ইউনিয়নে , টালকী ইউনিয়নে ও
চরঅষ্টধর ইউনিয়নে ৮৬২ একর জমি খাস রয়েছে বলে অফিস
থেকে রেকর্ড সূত্রে জানাগেলেও এসব জমির ৯০ ভাগ অবৈধ
দখলকারীদের ও প্রভাবশালীদের হাতে চলে গিয়েছে । প্রশাসন
জরুরী শক্তিশালী পদক্ষেপ গ্রহণ না করলে এসকল জমি
মালিকাদিন হিসাবে চলে যাবে ।