নকলা পৌর আওয়ামীলীগের আবারও সাধারণ সম্পাদক হতে চান মির্জা
জাহাঙ্গীর আলম বুলবুল। তিনি পৌরসভার প্রতিটি ওর্য়াডে
নেতাকর্মীদের সাথে মিলেমিশে দলীয় কার্যক্রম পরিচালনা করছেন ।
পৌরসভার প্রতিটি ওযার্ড ভিত্তিক নেতাদের সাথে সমন্বয় করে
বিগত দলীয় কার্যক্রম চালিয়ে গেছেন । আগামী কমিটি গঠনের জন্য
কর্মী সমর্থকরা তার গ্রহণ যোগ্যতাকে আলাদা চোখে দেখছেন ।
মির্জা জাহাঙ্গীর আলম বুলবুল বলেন দলীয় নেতা কর্মীরা আমার জন্য কাজ
করে যাচ্ছে আমি ইনশাআল্লাহ নির্বাচিত হবো।
