নরসিংদীতে জেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মাহফুজুল হক টিপুর অর্থায়নে
নরসিংদীর শিবপুরে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী উদযাপন উপলক্ষে
দোয়া মাহফিল ও দুঃস্থ প্রতিবন্ধীদের মধ্যে উন্নত মানের খাবার বিতরণ করা হয়েছে।
আজ দুপুরে নরসিংদীর শিবপুর শহীদ আসাদ কলেজিয়েট গার্লস হাই স্কুল এন্ড কলেজ
মাঠে নরসিংদী ভিপিওডি’র পরিচালক সানাউল্লাহ শেখের সভাপতিত্বে
ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদির মিষ্টারের সঞ্চালনায়
নরসিংদী জেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মাহফুজুল হক টিপুর
অর্থায়নে দু’:স্থ অসহায় দুস্থ প্রতিবন্ধীর মধ্যে এই উন্নত মানের খাবার বিতরণী অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা আওয়ামী লীগের সভাপতি জি এম তালেব হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান হাবিব, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফজলুর রহমান,
আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক শহিদুল আলম, জেলা আওয়ামী লীগের সদস্য মনির হোসেন,
শিবপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য জাহিদুল হক দিপু,মাছিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মনির উদ্দিন মাস্টার,
শিবপুর পৌরসভা শ্রমিক লীগের সভাপতি আখিল মৃধা, জেলা মৎস্যজীবী লীগের সহ-সভাপতি
দেলোয়ার হোসেনসহ আওয়ামী লীগে ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
উল্লেখ্য,
আলহাজ¦ মাহফুজুল হক টিপু উপজেলার বিভিন্ন স্থানে বিভিন্ন সময় প্রতিবন্ধীদের জন্য উন্নত খাবারের ব্যবস্থা করেন।

তাছাড়াও তাদেরকে অর্থ ও জামা-কাপড় দিয়ে সহযোগিতা করে আসছেন দীর্ঘ কয়েক বছর ধরে।
তাঁর এ মানবিক কর্মকান্ডে প্রতিবন্ধীরা যেমন উপকৃত হচ্ছেন তেমনি প্রশংসা কুড়িয়েছেন শিবপুরের সর্ব মহল থেকে,
পেয়েছেন প্রতিবন্ধী বান্ধব নেতার স্বীকৃতি। বরাবরের মত এ কার্য্যক্রম অব্যহত রাখার ঘোষনা করেন।
আরও পড়ুন :
- নড়াইলের লোহাগড়ায় কৃষককে পিটিয়ে হত্যা
- উত্তরপশ্চিম বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি, আবহাওয়া অধিদপ্তর
- নরসিংদীতে আলহাজ্ব মাহফুজুল হক টিপুর অর্থায়নে দোয়া মাহফিল
- পূর্ব ইসদাইর যুব সংঘের উদ্যোগে বঙ্গবন্ধুর ৪৮ তম শাহাদাত বার্ষিকী উদযাপন
- নারায়ণগঞ্জ ট্যাক্সেস বার এসোসিয়েশনের বার্ষিক সভা-২০২৩ অনুষ্ঠিত
- সর্বজনীন পেনশনের যুগে প্রবেশ করল বাংলাদেশ
- ‘আগামী বছর এসএসসি ও এইচএসসি পরীক্ষা যথাসময়ে নেয়া হবে’
- আলীরটেকের ক্রোকেরচর বাজারে রওশন মেম্বারের নেতৃত্বে শোক দিবস পালন

Comments are closed.