নরসিংদীর কৃতি সন্তানদের অর্জন উদযাপন ও সম্মাননা ক্রেষ্ট প্রদান

নরসিংদীর কৃতি সন্তানদের অর্জন উদযাপন ও সম্মাননা ক্রেষ্ট প্রদান এবং ইসরাইলি হামলায় নিহত ফিলিস্থিনিদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

কোরআন তেলায়েত এর মধ্য দিয়ে নরসিংদী জেলার কৃতি সন্তানদেরকে ৪১ বিসিএস এ সুপারিশ প্রাপ্ত ৪৮ জনকে সচিবদেরকে ফুল দিয়ে বরণ ও সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।

তথ্য ভবন এর অডিটোরিয়াম এ অর্জন উদযাপন ও সম্মাননা ক্রেষ্ট প্রদান অনুষ্ঠানে

নরসিংদী ফোরাম ঢাকা এর সভাপতি এবং পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব মোসাম্মৎ হামিদা বেগম এর সভাপতিত্বে

ও নরসিংদী ফোরাম ঢাকা এর সাধারণ সম্পাদক স্বরাষ্ট্রমন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার সঞ্চালনায়

আগামীর কর্ম পরিকল্পনা উপস্থাপন করা হয়।

নরসিংদীর কৃতি সন্তানদের অর্জন উদযাপন ও সম্মাননা ক্রেষ্ট প্রদান

উক্ত অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদ আহাম্মদ।

নরসিংদীর ৬ জন অতিরিক্ত সচিব, ৯ জন যুগ্ম সচিব সহ বিভিন্ন পেশার ৩২ জনকে সম্মাননা প্রদান করা হয়।

পদোন্নতি প্রাপ্ত অতিরিক্ত সচিবগণ হলেন মোঃ সাইফুল ইসলাম, মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার,

উম্মে তানজিয়া সালমা, শাহনওয়াজ দিলরুবা খানম, ড জিয়াউল হক এবং ড. নুরুন্নাহার বেগম।

যুগ্ম সচিব হিসেবে পদোন্নতি প্রাপ্তরা হলেন মোঃ আরিফুল হক, মোঃ মাসুকুর রহমান সিকদার,

মোহাম্মদ সাদেকুর রহমান, ড মোঃ মুনসুর আলম খান, সেলিনা খানম, মোহাম্মদ কায়কোবাদ খন্দকার,

ড মোঃ আজিজুল হক, মো: আরিফুল হক।

এছাড়াও শিক্ষা ক্যাডার এর প্রফেসর এ এস এস এম এমদাদুল কবীর, খাদ্য অধিদপ্তরের পরিচালক মোঃ মাহবুবুর রহমান,

কাষ্টমস ক্যাডারের কমিশনার মুহম্মদ জাকির হোসেন, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড ইঞ্জিনিয়ার ফুরকান সরকার।

অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে সম্মাননা গ্রহণ করেন ডা ইমরান সরকার।

ব্যাবসায়ী প্রতিনিধি হিসেবে সম্মাননা গ্রহণ করেন নরসিংদী চেম্বার এর বর্তমান সভাপতি মোমেন মোল্লা ও সাবেক সভাপতি অঅলহাজ¦ আলী হোসেন শিশির।

ব্যাংকারদের মধ্য হতে পদোন্নতি প্রাপ্ত বাংলাদেশ ব্যাংকের পরিচালক মোহাম্মদ আশিকুর রহমান, মোঃ মাকছুদুজ্জামান,

ডাচ বাংলা ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট
মোঃ মোশারফ হোসেন।

সার্বিক সহযোগিতায় প্রফেসর ড. জসিম উদ্দিন, ডিসি (ফোর্স) ফয়জুর রহমান প্রজ্জল,

ঢাকা মেট্রো পলিটন পুলিশ এডিসি মোঃ সোলায়মান মিয়া, এএসপি মোঃ রেফাতুল ইসলাম,

লায়ন এডভোকেট শফিকুল ইসলাম ও রোমাজ্জল হোসেন রুবেল।

বশির আহম্মদ মোল্লা,নরসিংদী প্রতিনিধি

 

এনএএন টিভি

Share this news as a Photo Card