পতিত অটোরিকশায় ছিলো ৮০ বোতল ফেনসিডিল ও ১ কেজি গাঁজা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর দেবীপুরে সড়ক দুর্ঘটনায় পতিত একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে ৮০ বোতল ফেনসিডিল ও ১ কেজি গাঁজা উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ।

বুধবার (১৪ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে মহাসড়কের চট্টগ্রামমুখী লেইনে দেবীপুর মা মনি পেট্রোল পাম্পের সামনে এ ঘটনা ঘটেছে।

মহিপাল হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোস্তফা কামাল বলেন,

‘বুধবার ওই স্থানে সড়ক দুর্ঘটনায় পতিত সিএনজি পুলিশ হেফাজতে নেওয়ার সময় ভেতরে থাকা বস্তার মধ্যে ৮০ বোতল ফেনসিডিল ও ১ কেজি গাঁজা পাওয়া যায়।’

‘সিএনজিটিতে কোনো নাম্বার প্লেট ছিল না। দুর্ঘটনার পর চালক পালিয়ে যায়। এ বিষয়ে ফেনী মডেল থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।’

আরও পড়ুন:

এনএএন টিভি

Share this news as a Photo Card