পরিচ্ছন্নতা কর্মীর মেয়েকে ধর্ষণ; ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা

মুন্সীগঞ্জ ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের দ্বিতল ভবনের সিঁড়ির চিলেকোঠায় নিয়ে গিয়ে পরিচ্ছন্নতা কর্মীর মেয়েকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে

 মুন্সীগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ শাকিলের (২৪) বিরুদ্ধে ধর্ষণের এই অভিযোগ করেছে ধর্ষণের শিকার কিশোরী।

বৃহস্পতিবার (০৬ জুলাই) রাত সাড়ে ১১ টার দিকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের পরিচ্ছন্নতা কর্মী কিশোরীর মা বাদী হয়ে ছাত্রলীগ নেতা শেখ শাকিলকে আসামি করে মামলা করেছেন।

এর আগে, ৪ জুলাই (মঙ্গলবার) দিবাগত রাত সাড়ে ১২ টা থেকে ১ টার মধ্যে হাসপাতালের দ্বিতীয়তলার চিলেকোঠায় নিয়ে কিশোরীকে ধর্ষণ করে শাকিল। সে শহরের খালইষ্ট এলাকার বাসিন্দা শেখ হাবিবুরের ছেলে।

ঘটনার বর্ণনা দিয়ে কিশোরীর মা জানান,

‘ঘটনার রাতে হাসপাতালেই ছিল তার কিশোরী মেয়েটি। ওই রাতে ছাত্রলীগ নেতা শাকিল ৪-৫ জন সহযোগী নিয়ে হাসপাতালের ভেতর অবস্থান করছিল।’

‘তার চোখের আড়ালে মধ্যরাতের দিকে মেয়েকে জোরপূর্বক হাসপাতালের দ্বিতীয়তলার সিঁড়ির চিলেকোঠায় নিয়ে যায়।’

‘সেখানে প্রথমে তার মেয়েকে প্রেমের প্রস্তাব দেয়। এতে অস্বীকৃতি জানালে জোর করে ধর্ষণ শেষে ঘটনা কাউকে না বলার জন্য ভয়ভীতি দেখায়।’

এ প্রসঙ্গে সদর থানার ওসি মো. তারিকুজ্জামান জানান,

‘কিশোরী ধর্ষণের ঘটনায় শাকিল নামে একজনকে আসামি করে মামলা রুজু করা হয়েছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

আরও পড়ুন:

এনএএন টিভি

Share this news as a Photo Card