প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি, স্বেচ্ছাসেবক দলনেতা আটক

প্রধানমন্ত্রীকে  নিয়ে ফেসবুকে কটূক্তি করার অভিযোগে নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মো. রাইকুল হুসাইন পাঠানকে আটক করেছে পুলিশ।

শনিবার সকালে তাকে আটক করা হয়। আটক রাইকুল হুসাইন পাঠান উপজেলার মেন্দিপুর ইউনিয়নের সাতগাঁও গ্রামের আবুল হোসাইন পাঠানের ছেলে।

খালিয়াজুরী থানার ওসি খায়রুল বাশার জানান,

রাইকুল পাঠান শুক্রবার ফেসবুকে নিজের অ্যাকাউন্টের টাইমলাইনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি করে স্ট্যাটাস দেন।

বিষয়টি ছড়িয়ে পড়লে স্থানীয়দের মাঝে ক্ষোভ দেখা দেয়।

শুক্রবার রাতে বিষয়টি নজরে আসার পর শনিবার ভোরে অভিযান চালিয়ে তাকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়।

পরে সকাল সোয়া ১০টার দিকে তাকে থানায় আনা হয়। রাইকুলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। তার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

আরও পড়ুন :

এনএএন টিভি

Share this news as a Photo Card