নারায়ণগঞ্জের বন্দরে মোটরসাইকেল দুর্ঘটনায় শাহরিয়ার ইমন নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৮ জুন) রাতে বন্দরের বীর মুক্তিযোদ্ধা নাসিম ওসমান সেতুর দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহরিয়ার ইমন বন্দরের ফরাজিকান্দা এলাকার টিপু মিয়ার ছেলে। তিনি নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
নিহতের চাচা রানা মুজিব বলেন, ইমন মোটরসাইকেল নিয়ে নাসিম ওসমান সেতু পার হওয়ার সময় বিপরীত দিকে আসা একটি কুকুরের মুখোমুখি হন।
এসময় মোটরসাইকেলের গতি হারিয়ে উল্টে পড়ে মারাত্মক আহত হন। পরে তাকে উদ্ধার করে ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মদনগঞ্জ পুলিশ ফাঁড়ির এসআই মহসিন মিয়া বলেন, বীর মুক্তিযোদ্ধা নাসিম ওসমান সেতু দিয়ে দ্রুতগতিতে আসার সময় একটি কুকুর ইমনের সামনে পড়ে।
এসময় কুকুরটিকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের স্পিডব্রেকারের সঙ্গে সজোরে ধাক্কা খান।
এতে তিনি মাথা ও মুখমন্ডল থেতলে মারাত্মক আহত হন। তাৎক্ষণিক তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন :
- মে মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ৪০৮ জন
- বাংলাদেশের রাজনীতির ‘রহস্য পুরুষ’ আর নেই
- প্রতিটি রাশির নিজস্ব স্বত্তা আছে, আজকের রাশিফল
- বৃষ্টি তে ভিজলে ক্ষতি নং বরং পাবেন অনেক উপকার
- খুলনায় চাঞ্চল্যকর শিশু র্ধষণ মামলার আসামী গ্রেফতার
- আফগানিস্তানে গভর্নরের জানাজায় বিস্ফোরণ, নিহত ১১
- সারা দিন শরীর কেমন থাকবে নির্ভর করে সকালের খাবারে
- সৌদি পৌঁছেছেন ৬৪ হাজার ২৭৭ হজযাত্রী, ৮ জনের মৃত্যু
- পটুয়াখালীতে চাঁদা না পেয়ে হোটেল ম্যানেজার গায়ে আগুন
- গাজীপুরে নৌকার পরাজয়ের কারণ জানালেন আজমত উল্লা
- বিদেশ যাওয়ার আগে জমি-ফ্ল্যাটসহ সব সম্পদের তথ্য দিতে হবে
- নারায়ণগঞ্জে চার্জার ফ্যান বিস্ফোরণে একই পরিবারের ৫ জন দগ্ধ
- রাঙ্গুনিয়া ডিগ্রি কলেজ ম্যানেজিং কমিটির বিদ্যোৎসাহী সদস্য মঈন
- বঙ্গবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকান কর্মচারীদের ক্ষতিপূরণের দাবি
