আফগানিস্তানে একজন ডেপুটি গভর্নরের জানাজায় বিস্ফোরণে ১১জন নিহত হয়েছেন। এ ঘটনায় ৩০ জনের বেশি আহত হয়েছেন।
মঙ্গলবার এক গাড়িবোমা হামলায় আফগানিস্তানের বাদাখশনা প্রদেশের ডেপুটি গভর্নর তালেবান নেতা মৌলভি নিসার আহমাদ আহমাদি ও তার গাড়ি চালক নিহত হন। ইসলামিক স্টেট (আইএস) ওই হামলার দায় স্বীকার করেছিল।
প্রদেশের একটি মসজিদে বৃহস্পতিবার জানাজা হচ্ছিল। ওই এসময় শক্তিশালী বিস্ফোরণটি হয়।
আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, বৃহস্পতিবারের বিস্ফোরণে নিহতদের মধ্যে উত্তরাঞ্চলীয় বাগলান প্রদেশের সাবেক পুলিশ কমান্ডার সাইফুল্লাহ শামীমও আছেন।
ফাইজাবাদের বাসিন্দা আশরাফ নায়েল জানান, স্থানীয় সময় বেলা ১১টা নাগাদ বিস্ফোরণটি হয়, সেসময় তিনি নিকটবর্তী একটি আদালত ভবনে ছিলেন। বিস্ফোরণের পর অনেকেই মসজিদের ধসে পড়া দেয়ালের নিচে চাপা পড়েন, কিছুক্ষণের মধ্যেই বহু অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে ছুটে আসে।
উত্তরাঞ্চলীয় বাদাখশান প্রদেশটি চীন ও তাজিকিস্তানের সীমান্তে অবস্থিত।
আরও পড়ুন :
- খুলনায় চাঞ্চল্যকর শিশু র্ধষণ মামলার আসামী গ্রেফতার
- বঙ্গবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকান কর্মচারীদের ক্ষতিপূরণের দাবি
- ঢাকায় শ্যামলী বাস আইল্যান্ডে উঠে গিয়ে আহত ৭
- আদানি বিদ্যুৎকেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু
- শেরপুরে বৃষ্টির আশায় ব্যাঙের বিয়ের আয়োজন!
- কুমিল্লায় একই দড়ি থেকে মা-ছেলের ঝুলন্ত লাশ উদ্ধার
- বিয়ের পরদিন হৃদ্রোগে নব দম্পতির একইসাথে মৃত্যুবরণ!
- একাধিক অভিযোগের ব্যাখ্যা দিতে দুদকে আসলেন জাহাঙ্গীর
- পটুয়াখালীতে চাঁদা না পেয়ে হোটেল ম্যানেজার গায়ে আগুন
- পটুয়াখালীতে চাঁদা না পেয়ে হোটেল ম্যানেজার গায়ে আগুন
