বিসিএস ট্রেড ক্যাডার অফিসার্স অ্যাসোসিয়েশনের ১০ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এতে মো. জিয়াউর রহমানকে (যুগ্ম-নিয়ন্ত্রক) সভাপতি
এবং রিফাত হাসান (সহকারী নিয়ন্ত্রক) সাধারণ সম্পাদক করা হয়েছে।
শনিবার আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রক দপ্তরের সম্মেলন কক্ষে বিসিএস (ট্রেড) ক্যাডার অফিসার্স অ্যাসোসিয়েশনের সভা অনুষ্ঠিত হয়। সভা থেকেই ১০ সদস্যের কমিটি গঠন করা হয়।
সহ-সভাপতি মনোনীত হয়েছেন দুইজন। এর মধ্যে আবদুর রহিমকে (যুগ্ম-নিয়ন্ত্রক) ১ নম্বর সহ-সভাপতি ও আবু সালেহ মোহাম্মদ ইমরানকে (যুগ্ম-নিয়ন্ত্রক) দুই নম্বর সহ-সভাপতি করা হয়েছে।
মোহাম্মদ মাহমুদুল হককে (উপ-নিয়ন্ত্রক) সহ-সাধারণ সম্পাদক, হাবিবুর রহমান সুমনকে (সহকারী নিয়ন্ত্রক) সাংগঠনিক সম্পাদক ও সিরাজুল ইসলামকে (সহকারী নিয়ন্ত্রক) অর্থ ও দপ্তর সম্পাদক করা হয়েছে।
কার্যনির্বাহী সদস্য পদে তিনজনকে মনোনীত করা হয়েছে। তারা হলেন- শামীমা আকতার (যুগ্ম নিয়ন্ত্রক), মোহাম্মদ খায়রুল আলম (যুগ্ম নিয়ন্ত্রক) ও মোসা. ফাতেমা খাতুন (সহকারী নিয়ন্ত্রক)।
আরও পড়ুন :
- সিটি নির্বাচনে প্রার্থী না হওয়ার ঘোষণা দিলেন আরিফুল
- দামি পণ্য আমদানি চট্টগ্রাম বন্দরে কম শুল্কের আড়ালে
- রাজধানীতে ডিএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪৯
- ওয়ানডে বিশ্বকাপে কে কার প্রতিপক্ষ জানা যায় নি এখনও
- রাজধানীতে ডিএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪৯
- কর্মী নিয়োগে অনিয়ম; মালয়েশিয়ায় দুই কর্মকর্তাকে অব্যাহতি
- ৮বছর প্রেমের পর অবশেষে বিয়ের পরিকল্পনায় বনি-কৌশানী
- আওয়ামী লীগ থেকে স্বামীর বহিষ্কার চেয়ে স্ত্রীর আবেদন
- শনিবার দুই ঘণ্টা বন্ধ থাকবে ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক
- গত নির্বাচন নিয়ে বিএনপির অভিযোগের জবাবে যা বললেন জয়
