ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নদীবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত নির্মাণাধীন চারলেন মহাসড়ক থেকে স্থানান্তর করা গ্যাসের পাইপলাইনে গ্যাস সরবরাহ কাজের জন্য চার দিন গ্রাহক পর্যায়ে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
মঙ্গলবার (১৬ মে) থেকে আগামী ১৯ মে পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ঘাটুরা থেকে সরাইল পর্যন্ত এলাকার গ্রাহকরা পাইপলাইনের মাধ্যমে গ্যাস পাবেন না।
আজ সকাল ৬টা থেকেই গ্যাস সরবরাহ বন্ধ রেখেছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষ। এতে করে বিপাকে পড়েছেন কয়েক হাজার আবাসিক ও বাণিজ্যিক সংযোগের গ্রাহক।
বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) প্রকৌশলী মো. আক্তারুজ্জামান জানান,
‘চারলেন মহাসড়কের মধ্যে কিছু জায়গায় গ্যাসের ডিস্ট্রিবিউশন পাইপলাইন পড়েছে। সেই পাইপলাইন মহাসড়ক থেকে সরিয়ে নতুন করে নিরাপদ স্থানে স্থাপন করা হয়েছে।’
‘নতুন পাইপলাইনে গ্যাস সরবরাহ এবং গ্রাহকদের নতুন লাইনে স্থানান্তর করার জন্য চারদিন গ্রাহক পর্যায়ে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।’
‘তবে ১৯ মে’র আগেই গ্যাস সরবরাহ শুরুর চেষ্টা করা হবে বলে জানান তিনি।’
আরও পড়ুন :
- এফডিসিতে চিত্রনায়ক ফারুকের দ্বিতীয় জানাজা সম্পন্ন
- দলের কম্বিনেশন প্রসঙ্গে যা বললেন সাকিব!
- যে তিন নিয়ম পরিবর্তন করলো আইসিসি!
- রিয়াদকে ৫-৬ ম্যাচ দিয়ে মূল্যায়ন করা ভুল হবে: আকরাম
- পাঁচ হাজার কোটি টাকার ঋণখেলাপি ফারুক নন!
- এই গরমে খেতে পারেন সবজির দুটি পদ!
- শ্রদ্ধা নিবেদনের জন্য শহীদ মিনারে ফারুকের মরদেহ
- জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সোচ্চার হওয়ার আহ্বান!
- সুইসাইড নোট লিখে কোরিয়ান গায়িকার আত্মহত্যা!
- হেলমেট প্রসঙ্গে এবার কটাক্ষের শিকার আনুশকা শর্মা!
- নেহা ধুপিয়া’র হঠাৎ বিয়ের কারণ ছিলো অন্তঃসত্ত্বা!
- বিশেষ চাহিদাসম্পন্ন শিশুকে পার্কে ঢুকতে বাঁধা; হাইকোর্টে রিট
- এলএনজি সরবরাহ শুরু হলেও লোডশেডিং কমবে না এখনই
- ওয়েলিংটনের হোস্টেলে ভয়াবহ অগ্নিকান্ড; অঙ্গার ছয়জন
- ফারুকের মৃত্যুতে যা বললেন আলমগীর
- পাবনায় বঙ্গবন্ধু চত্বর উদ্বোধন করলেন রাষ্ট্রপতি
- সাবেক মেয়র জাহাঙ্গীর আলমকে স্থায়ী বহিষ্কার

Comments are closed.