মানবাধিকারের রুপগঞ্জ আঞ্চলিক শাখায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

রুপগঞ্জ প্রতিনিধি, এনামুল হক :  নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়নের ঘরোয়া কমিউনিটি সেন্টারে জাতিসংঘ মানবাধিকার কমিশন স্বীকৃতিপ্রাপ্ত, বাংলাদেশ মানবাধিকার কমিশন রূপগঞ্জ আঞ্চলিক শাখার উদ্যোগে ১০ই ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন ঃ- ঢালী মোহাম্মদ সুমন মাস্টার, বিশেষ প্রতিনিধ BHRC সদর দপ্তর ঢাকা, জেনারেল সেক্রেটারি BHRC রুপগঞ্জ আঞ্চলিক শাখা।

উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন রূপগঞ্জ আঞ্চলিক শাখার, মুড়াপাড়া, কায়েতপাড়া গোলাকান্দাইল ইউনিয়ন শাখা ও কাঞ্চন পৌরসভা ও তারাবো পৌরসভা শাখার সকল সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক সহ দায়িত্বপ্রাপ্ত সদস্য।

উক্ত আলোচনা সভায় একে একে সবাই বক্তব্য রাখেন।

Share this news as a Photo Card