রূপগঞ্জে চাঁদাবাজ চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে ভূলতা ফাঁড়ীর পুলিশ

নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জে গোলাকান্দাইল গোল চত্তর এলাকায় গতকাল রাত ৯ টার দিকে অভিযান চালিয়ে পরিবহন থেকে চাঁদা আদায় করার সময় ৪ চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে ভূলতা ফাঁড়ির পুলিশ।

গ্রেফতার কৃতরা হলেন– কুমিল্লা জেলার হোমনা থানার দড়িচর উপজেলার নূর মোহাম্মদ লাদেনের ছেলে আরিয়ান ইসলাম,

বি-বাড়িয়া জেলার বিজয়নগর থানার সিঙ্গার বিল এলাকার মনা মিয়ার ছেলে রিপন মিয়া, ও নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার নবীগঞ্জ এলাকার মৃত মিছির আলীর ছেলে শাহাবুদ্দিন,

মাদারীপুর জেলার ডাষার থানার পশ্চিম বোতলা এলাকার জাহাঙ্গীরের ছেলে মিজানুর রহমান।

পরে এ বিষয়ে ভূলতা পুলিশ ফাঁড়ি ইনচার্জ ওসি মোস্তাফিজুর রহমান জানান,

কিছুদিন যাবত গোলাকান্দাইল গোল চত্তরের সামনে থেকে বিভিন্ন ধরনের যানবাহনের চালকদের কাছ থেকে চাঁদা আদায় করে আসছিল এই চক্রটি।

এমনকি বিভিন্ন ছিনতাইয়ের কাজেও তারা লিপ্ত হয়।

তবে প্রতিদিনের মতো গতকাল রাতে আমাদের ভূলতা পুলিশ ফাঁড়ির এএসআই শিহাব তার কর্তব্যরত ডিউটি পালনের সময় বিভিন্ন গাড়িতে চাঁদা নেওয়ার সময় হাতেনাহাতে গ্রেফতার চাঁদাবাজির চক্রটিকে ৪ জনকে।

পরে চাঁদাবাজির চক্রটিকে রূপগঞ্জে থানায় হস্তান্তর করা হয় ও গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে রুপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে

 

আরও পড়ুন :

এনএএন টিভি

Share this news as a Photo Card