রূপগঞ্জে ছাত্রলীগের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে

এনামুল হক, রুপগঞ্জ প্রতিনিধিঃ বাংলাদেশ ছাত্রলীগের কর্মীসভাকে সামনে রেখে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার তানজির আহমেদ খান রিয়াজ ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি হাওয়ায় তানজির আহমেদ খান রিয়াজের পক্ষ থেকে রুপগঞ্জ উপজেলার ছাত্রলীগ কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের নির্দেশে ও পাপ্পা গাজীর অনুপ্রেরণায় ছাত্রলীগের কর্মীসভা অনুষ্ঠিত হয়।

মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের সন্মানিত চেয়ারম্যান হাজী তোফায়েল আহমেদ আলমাছ ভাই ও রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি তানজির আহমেদ খান রিয়াজ ভাই এর একনিষ্ঠ ও বিস্বস্ত হাতিয়ার মুড়াপাড়া ইউনিয়ন ছাত্রলীগের পরিশ্রমী মেধাবী ছাত্রনেতা মুড়াপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী সাদিকুল ইসলাম সুমন উক্ত কর্মীসভায় উপস্থিত হন

এবং সুমনের পক্ষ থেকে এক বিশাল ছাত্রলীগের মিছিল বের হয় মুড়াপাড়া ইউনিয়ন থেকে। পরে তারা মিছিল নিয়ে রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের কর্মী সভায় যোগদান করেন।

পরে বেলা বাড়ার সাথে সাথেই রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের কর্মীসভায় আরো যুক্ত হন রূপগঞ্জ উপজেলার সকল পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ডের ছাত্রলীগের নেতাকর্মীরা।

Share this news as a Photo Card