রূপগঞ্জে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী অফিসার এস এম আব্দুল্লাহ বিন শফিক।
সভায় উপস্থিত ছিলেন রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন আহমেদ, উপজেলা বিএনপির সভাপতি হুমায়ুন আহমেদ, সাধারণ সম্পাদক বাসির উদ্দিন আহমদ বাচ্চু, ভোলাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টিটু, গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাসির মিয়া, রূপগঞ্জ উপজেলা পরিষদের প্রশাসক নুরনবী, রূপগঞ্জ ছাত্রদলের সাবেক সদস্যসচিব মাসুম বিল্লাহসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাংবাদিকেরা।
সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় মাদক নির্মূল, সন্ত্রাস দমন, যানজট নিরসন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়।
উপজেলার সার্বিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি উপজেলার বিভিন্ন সমস্যা চিহ্নিত করে সেগুলো সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়েও আলোচনা হয়।

 

এনএএন টিভি

Share this news as a Photo Card