নারায়ণগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকবিরোধী কার্যক্রম জোরদারের লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমান, পিপিএম মহোদয়ের নির্দেশনায় রূপগঞ্জ থানা পুলিশ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব এ.এইচ.এম সালাউদ্দিন এর তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) আবু সাদেক এর নেতৃত্বে পরিচালিত অভিযানে ২৬ নভেম্বর ২০২৬ খ্রি. রাত আনুমানিক ২৩.৩৫ ঘটিকার সময় রূপগঞ্জ থানাধীন তারাব পৌরসভাস্থ ০৯নং ওয়ার্ড কামাল নগর ধৃত আসামী মনির হোসেন, পিতা-মৃত আলী আহম্মেদ এর এক তলা বিল্ডিং সংলগ্ন পশ্চিম পাশে রুমের ভিতর হতে ১০ (দশ) বোতল wincerex, ১০০০ (এক হাজার) পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী ১. মোঃ মনির হোসেন (৪০), পিতা-মৃত আলী আহম্মেদ, গ্রাম-মজলিশপুর, থানা-সদর, জেলা-কুমিল্লা, বর্তমান-গ্রাম-কামাল নগর, থানা-রূপগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ; ২. মোঃ রাব্বী হোসেন (২৬), পিতা-মোঃ জামিল হোসেন, গ্রাম-সিংহজুলি, থানা-চৌগাছা, জেলা-যশোর, বর্তমান গ্রাম- কামাল নগর, জনৈক দেলোয়ারের বাড়ীর ভাড়াটি, থানা-রূপগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ; ৩. মোসাঃ আমেনা বেগম (৩৬), পিতা-মৃত আব্দুল কুদ্দুস, স্বামী-মোঃ মনির হোসেন, গ্রাম-মজলিশপুর, থানা-সদর, জেলা-কুমিল্লা, বর্তমান-গ্রাম-কামাল নগর, থানা-রূপগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ’ দের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
মাদকমুক্ত সমাজ গঠনে নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
