রূপগঞ্জে ১লা জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য মেলা

রুপগঞ্জ প্রতিনিধি, এনামুল হক : (ডিআইটিএফ) এবারও রাজধানীর নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী এক্সিবিশন সেন্টারে এই মেলা বসবে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সচিব ইফতেখার আহমেদ চৌধুরী এ তথ্য জানান।

ইফতেখার আহমেদ বলেন, আগামী বছরের ১ জানুয়ারি থেকে আন্তর্জাতিক বাণিজ্যমেলা শুরু হবে। প্রতি বছরের মতো এবারও বাংলাদেশ ও অন্যান্য দেশের একাধিক প্রতিষ্ঠান এতে অংশ নেবে। ইতোমধ্যে সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, কোরিয়া ও ভারত থেকে অনেক প্রতিষ্ঠান মেলায় অংশ নেওয়ার বিষয়টি চূড়ান্ত করেছে। আরও বহু দেশ অংশ নেওয়ার জন্য যোগাযোগ করছে।

গতবারের চেয়ে এবার মেলায় দেশি-বিদেশি প্রতিষ্ঠানের সংখ্যা বেশি হবে। এ ছাড়া গতবারের তুলনায় এ বছর যোগাযোগ ব্যবস্থা আরও ভালো হয়েছে। আশা করছি, গতবারের চেয়ে এবারের মেলা অনেক ভালো হবে।

এর আগে, চলতি বছরের ১ জানুয়ারি প্রথমবারের মতো রাজধানীর রূপগঞ্জের পূর্বাচলে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার আয়োজন করা হয়। করোনাভাইরাসের মহামারির কারণে এর আগের দুইবছর (২০২০ ও ২০২১) বাণিজ্যমেলার আয়োজন করা সম্ভব হয়নি।

Share this news as a Photo Card