রূপগঞ্জের আলোচিত ইউপি প্যানেল চেয়ারম্যান বজলুরকে গ্রেফতার করেছে উত্তরা র‌্যাব-১

রুপগঞ্জ প্রতিনিধি, এনামুল হক : নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার আলোচিত কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) প্যানেল চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য বজলুর রহমানকে গ্রেপ্তার করেছে উত্তরা র‌্যাব-১।

শুক্রবার (১৮/১১/২০২২)ইং তারিখ বিকেলে চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকা থেকে উত্তরা র‌্যাব-১-এর অভিযানিক একটি দল তাকে গ্রেপ্তার করে।

পরে র‌্যাব-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লাহ আল মোমেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত ২৭ সেপ্টেম্বর রাতে র‌্যাবের উপর হামলা করে বজলুর ও তার সন্ত্রাসী বাহিনী। পরে হামলার ঘটনায় করা একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। এবিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

বজলুর রহমান চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের ৬ নম্বর ওয়ার্ড এলাকার নাদের বক্সের ছেলে। পুলিশের হিসাবে তিনি হত্যাসহ অন্তত ১০টি মামলার প্রধান আসামি। তাঁর বিরুদ্ধে পুলিশ ও র‌্যাবের ওপর হামলার অভিযোগও রয়েছে।

স্থানীয়ভাবে তাকে চনপাড়া পুসর্বাসন কেন্দ্রের অপরাধ সাম্রাজ্যের নিয়ন্ত্রক মনে করা হয়।

Share this news as a Photo Card