লক্ষ্মীপুরে চিহ্নিত অস্ত্র কারবারি মো. নাজমুল হোসেন প্রকাশ ফরহাদ (৩৩) নামে এক ব্যক্তির ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া, ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়।
বুধবার (১৭ মে) বেলা সাড়ে ১১টার দিকে লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট জসিম উদ্দিন রায়ের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।
দণ্ডপ্রাপ্ত আসামি ফরহাদ সদর উপজেলা বাঙাখাঁ ইউনিয়নের নেয়ামতপুর গ্রামের মৃত আক্তার হোসেন মিন্টুর ছেলে। তিনি এলাকায় অস্ত্রধারী সন্ত্রাসী হিসেবে বেশ পরিচিত।
অ্যাডভোকেট জসিম উদ্দিন জানান, রায়ের সময় দণ্ডপ্রাপ্ত আসামি আদালতে উপস্থিত ছিলেন না। জামিনের পর থেকে তিনি আত্মগোপনে রয়েছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়,
‘২০২০ সালের ৯ সেপ্টেম্বর মধ্য রাতে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলা বাঙাখাঁ ইউনিয়নের নেয়ামতপুর এলাকায় অস্ত্র ও মাদক উদ্ধারে অভিযান নামে জেলা গোয়েন্দা পুলিশ।
অভিযানিক দলটি নেয়ামতপুর এলাকার ফজু মালের বাড়ির সামনে পৌঁছালে দৌড়ে পালানোর চেষ্টা করে মো. নাজমুল হোসেন প্রকাশ ফরহাদ। পরে তাকে আটক করে গোয়েন্দা পুলিশ।
এ সময় জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে ফরহাদের একচালা টিনের ঘরে ধানের ডোলের নিচ মাটি চাপ দেয়া সাদা পলিথিন মোড়ানো দেশীয় তৈরি একটি ওয়ান শুটারগান, ৭টি থ্রি নট থ্রি রাইফেলের গুলি ও ৪টি শটগানের কার্তুজ উদ্ধার করা হয়।
এ ঘটনায় পরের দিন জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (নিরস্ত্র) মো. মুকবুল হোসেন বাদী হয়ে আটক ফরহাদের বিরুদ্ধে অস্ত্র আইনে সদর মডেল থানায় মামলা দায়ের করেন।
এরপর আসামি ফরহাদ জামিনে মুক্ত হয়ে আত্মগোপনে যায়।
এ মামলায় একই বছরের ৪ অক্টোবর ফরহাদের বিরুদ্ধে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
দীর্ঘ শুনানি ও ৭জন স্বাক্ষীর স্বাক্ষ্য শেষে আদালত আজ এ রায় দেন।
আরও পড়ুন :
- ঝালকাঠিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল মাদরাসা শিক্ষার্থীর!
- দীঘিনালা বাজারে ভয়াবহ অগ্নিকান্ড; ৬০ দোকান পুড়ে ছাই
- জরুরি ত্রাণ সহায়তায় আড়াই লাখ ডলার দিচ্ছে যুক্তরাষ্ট্র
- জেনে নিন আপনার আজকের রাশিফল
- সীমান্তে বাংলাদেশি যুবকের গুলিবিদ্ধ লাশ
- মাদারীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলো পিকাপ; যুবক নিহত
- ঘি ব্যবহারে ত্বকের নানা সমস্যার সমাধান
- কিছু টিপস জেনে নিন রাস্তার কুকুরকে ভয় পেলে
- পরিবার প্রেমের সম্পর্ক না মানায় প্রেমিক যুগলের আত্মহত্যা!
- বোঝাপড়ায় বাড়বে স্বামী-স্ত্রীর মধ্যে মধুর সম্পর্ক

Comments are closed.