লক্ষ্মীপুরে স্কুলপড়ুয়া মেয়ে সুমাইয়া আক্তারকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা সুমী আক্তারের (৩৫) মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৪ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার কুশাখালী ইউনিয়নের শান্তির হাট গ্রামে আব্দুর রব বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হন মা-মেয়ে।
গৃহবধূ সুমী আক্তার ওই বাড়ির আমির হোসেনের স্ত্রী। তার স্বামী পেশায় অটোরিকশার চালক।
আহত সুমাইয়া স্থানীয় কুশাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।
নিহতের স্বজনদের সূত্রে জানা যায়,
‘স্কুলছাত্রী সুমাইয়া তার ৫ মাসের ছোট ভাইকে দোলনায় শুয়ে রেখে খেলাধুলা করছিল। পাশে বৈদ্যুতিক পাখা ছিল।
‘ওই বৈদ্যুতিক পাখা থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয় সুমাইয়া। বিষয়টি তার মা সুমীর চোখে পড়ে। সুমাইয়াকে বাঁচাতে গিয়ে (মা) সুমী আক্তারও বিদ্যুৎস্পৃষ্ট হন।
‘স্থানীয়রা মুমূর্ষু অবস্থা মা-মেয়েকে উদ্ধার করে হাসপাতাল নিয়ে আসলে, কর্তব্যরত চিকিৎসক সুমী আক্তারকে মৃত ঘোষণা করেন।’
‘মেয়ে সুমাইয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।’
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে লক্ষ্মীপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মো. আরমান হোসেন জানান,
‘আমরা গৃহবধূকে মৃত অবস্থায় পেয়েছি। তার মেয়েকে হাসপাতালে ভর্তি দেওয়া হয়েছে। তার চিকিৎসা চলছে।’
আরও পড়ুন:
- অতীতের সকল রেকর্ড ভাঙল ডাবের দাম
- মক্কার ক্লক টাওয়ারে একবিন্দুতে মিলেছে আলোক রেখা
- লালমনিরহাটে অটো ছিনতাইয়ের পর হত্যা, গ্রেফতার ৪
- বিএনপির আন্দোলনে তাদের নেতারাই হতাশ : ওবায়দুল কাদের
- নোয়াখালীতে সাংবাদিক রিফাতকে হেনস্থার প্রতিবাদে মানববন্ধন
- ব্রিকসে যোগদান ও রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে বাংলাদেশের পাশে থাকবে চীন
- নরসিংদী-৫ আসন মনোনয়ন প্রত্যাশী সালাহ উদ্দিন আহমেদ বাচ্চুর উদ্যোগে মতবিনিময় সভা
