শান্তিপূর্ণ পরিবেশে গাইবান্ধা জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে

দেশে দ্বিতীয় বার জেলা পরিষদের চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে ১৭ অক্টোবর (সোমবার) পার্বত্য তিন জেলা ও সমস্যার কারনে আরো চারটি জেলা বাদে বাকি ৫৭ জেলায় অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণ পরিবেশে জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

গাইবান্ধা জেলা পরিষদ নির্বাচনে ২১ পদের বিপরীতে ৩৩ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। এ নির্বাচনে ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও উপজেলা পরিষদের জনপ্রতিনিধিরা ভোট প্রদান করেন। প্রতিটি জেলা পরিষদে একজন চেয়ারম্যান, পনের জন সাধারণ সদস্য ও পাঁচজন সংরক্ষিত নারী সদস্য নির্বাচিত হবেন। গাইবান্ধা জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান এক পদের বিপরীতে তিন জন প্রতিদ্বন্দ্বিতা করেন। এছাড়াও সংরক্ষিত নারী সদস্য ৫ পদের বিপরীতে আট জন প্রতিদ্বন্দ্বিতা করেন। সাধারণ সদস্য ১৫ পদের বিপরীতে ২২ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।

এ নির্বাচনে ২নং সাদুল্ল্যাপুর ওয়ার্ডের সদস্য প্রার্থী অধ্যক্ষ এস এম আব্দুর রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
এ নির্বাচনে বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন কালে জেলা প্রশাসক অলিউর রহমান বলেন, সকলের সহযোগিতায় শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহন চলছে।


অপরদিকে জেলা পুলিশ সুপার মুহাম্মাদ তৌহিদুল ইসলাম জানান, এ নির্বাচনে প্রতিটি কেন্দ্রে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কঠোর অবস্থান রয়েছে। নির্বাচন’কে ঘিরে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়েছে। এছাড়াও স্ট্রাইকিং ফোর্স সার্বক্ষণিক টহলরত রয়েছে।

জেলা পরিষদ নির্বাচন উপলক্ষে প্রতিটি কেন্দ্রে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট অবস্থান করতে দেখা যায়। এছাড়া নির্বাচনকে অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণ ও অংগ্রহনমূলক করতে পুলিশ, এর পাশাপাশি র‍্যাব, আনসার সদস্য ও বিজিবি মোতায়েন ছিল। প্রতিটি কেন্দ্র সিসিটিভি ক্যামেরা আওতায় ছিল।

জেলা পরিষদ নির্বাচনে সাধারণ সদস্য পলাশবাড়ী ৪নং ওয়ার্ডে মনিরুজ্জামান ফুল মিয়া (হাতি) প্রতীক ৫৬ ভোট ও তহিদিল আমিন মন্ডল সুমন (টিউবওয়েল) প্রতীক ৫৬ ভোট পান। প্রার্থীদের মধ্যে ভোটের সংখ্যা সমান হওয়ায় বিষয়টা অমীমাংসা থেকে যায়। পরে জেলা পরিষদ নির্বাচন রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক অলিউল রহমান পলাশবাড়ী ৪নং ওয়ার্ড মনিরুজ্জামান ফুল মিয়া (হাতি) প্রতীক লটারির মাধ্যমে বেসরকারি ভাবে বিজয়ী ঘোষণা দেন।
উল্লেখ্য গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ, পলাশবাড়ী, সাদুল্ল্যাপুর, সুন্দরগঞ্জ, ফুলছড়ি, সাঘাটা ও গাইবান্ধা সদরসহ ৭ উপজেলায় মোট ১ হাজার ১ শত ২৪ জন জন প্রতিনিধি এ নির্বাচনে ভোট প্রয়োগ করেন।

Share this news as a Photo Card