কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে শাহাজাহান (৪০) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৫ এপ্রিল) দুপুরের দিকে সৈকতের লাবণী পয়েন্টে এ ঘটনা ঘটে।
নিহত পর্যটক শাহাজাহান চট্টগ্রামের পাঁচলাইশ শুল্লক বহর এলাকার মৃত আব্দুল মালেকের ছেলে।
ট্যুরিস্ট পুলিশ কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহিন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতের স্বজনদের বরাতে মোল্লা মোহাম্মদ শাহিন বলেন,
সকালে সৈকতের লাবণী পয়েন্টে পরিবারের সদস্যদের সঙ্গে শাহাজাহান গোসল করতে নামেন।
একপর্যায়ে তিনি স্রোতে ভেসে যান। খোঁজাখুঁজির কিছুক্ষণ পর পানিতে ভাসমান অবস্থায় তাকে পাওয়া যায়।
পরে তাকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
আরও পড়ুন:
- রাষ্ট্রীয় সফরে জাপান পৌঁছালেন প্রধানমন্ত্রী
- আগস্টের মাঝামাঝিতে এইচএসসি-সমমান পরীক্ষা: শিক্ষামন্ত্রী
- বাড়ির সীমানা নিয়ে দ্বন্দ্বে প্রাণ গেল কৃষকের
- বঙ্গভবনে রাষ্ট্রপতিকে গার্ড অব অনার
- হজের কোটা পূরণ করতে একদিনের সুযোগ দিয়েছে মন্ত্রণালয়
- প্রধানমন্ত্রী ১৫ দিনের সফরে ঢাকা ছাড়লেন
- শাহিন আফ্রিদি গড়লো নতুন রেকর্ড
- জাতীয় স্মৃতিসৌধে নতুন রাষ্ট্রপতি কে শ্রদ্ধা
- অনিশ্চয়তার মধ্যে রোনালদোর ৭০০ কোটি টাকার হোটেল
- দীর্ঘদিন পর দুই নাতনি ও পুত্রবধূর সঙ্গে খালেদা জিয়ার ঈদ
- ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- ঢাকায় গ্যাসে গন্ধ, সমস্যার সমাধান হওয়ার দাবি তিতাসের
- সারাদেশের তাপমাত্রা বাড়লো আবারও
- নবনিযুক্ত রাষ্ট্রপতিকে গার্ড অব অনার দেওয়া হয় বঙ্গভবনে
এন এ এন টিভি
