সফলতার ২৬ বছর পূর্ণ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি
(চবিসাস)। এ উপলক্ষে ‘সংবাদ লেখনীতে ছাব্বিশ পেরিয়ে’ প্রতিপাদ্যে দিনব্যাপী ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী
উদযাপন করেছে সংগঠনটি। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের চাকসু ভবনের সামনে থেকে
একটি আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে উদযাপন শুরু হয়। শোভাযাত্রা শেষে দুপুর একটায় চবির কেন্দ্রীয়
গ্রন্থাগার মিলনায়তনে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্বোধন করেন চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু
কুমার দে।
পরে ‘সাংবাদিকতার সংকট ও সম্ভাবনা : প্রেক্ষিত বাংলাদেশ’ শীর্ষক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সমিতির সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রায়হান উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে
নির্ধারিত বিষয়ে মূল আলোচনা পেশ করেন চবি যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক আবুল
কালাম আজাদ।
সভায় উপ-উপাচার্য প্রফেসর বেনু কুমার দে বলেন, সাংবাদিকরা জাতির দর্পণ। তাদের লেখনী জনগণের কণ্ঠস্বর
হিসেবে কাজ করে। তারা চাইলে একটি জাতিকে যেমন সমৃদ্ধ করতে পারে, তেমনি চাইলে নিচেও নামাতে পারে।
কারণ সাংবাদিকদের লেখালেখির মাধ্যমে মানুষ সবকিছু সম্পর্কে জানতে পারে। তাই বস্তুনিষ্ঠতার সঙ্গে
সাংবাদিকতা চর্চার আহ্বান থাকবে আপনাদের প্রতি।
মূখ্য আলোচকের বক্তব্যে আবুল কালাম আজাদ বলেন, সাংবাদিকতার পরিসর দিনদিন বড় হচ্ছে। অনেক সংকট
থাকলেও এর সম্ভাবনাও ব্যাপক। গণমাধ্যম হলো একটি রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। কিন্তু শক্তিশালী এ স্তম্ভকে আমরা
কতটুকু প্রাতিষ্ঠানিক রুপ দিতে পেরেছি, সেটাও ভাবার সময় এসেছে।
এছাড়া বক্তব্য রাখেন চবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর এস এম মনিরুল হাসান, সিন্ডেকেট সদস্য প্রফেসর ড.
আবুল মনসুর, প্রফেসর ড. মোহাম্মদ খাইরুল ইসলাম, প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া, এবং চবিসাস সাবেক
সভাপতি এবং যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক শাহাব উদ্দিন নীপু।
- Click to share on Facebook (Opens in new window)
- Click to share on Twitter (Opens in new window)
- Click to share on WhatsApp (Opens in new window)
- Click to share on Telegram (Opens in new window)
- Click to print (Opens in new window)
- Click to email a link to a friend (Opens in new window)
- Click to share on LinkedIn (Opens in new window)
- Click to share on Pinterest (Opens in new window)
- Click to share on X (Opens in new window)
