রাজধানীর প্রবেশমুখ সাভারের আমিনবাজারে চেকপোস্ট বসিয়ে গণপরিবহন, যাত্রী ও সন্দেহভাজন পথচারীদের জঙ্গি সন্দেহে তল্লাশি করছে পুলিশ। এমনকি ব্যক্তিগত গাড়িও চেক করছে পুলিশ, সন্দেহ হলে গাড়ি ঘুরিয়ে দেওয়া হচ্ছে।
এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন,
‘ঢাকায় আদালত চত্বর থেকে যে দুজন জঙ্গি পালিয়েছিল তাদের তথ্য পাওয়া গেছে। তারা এদিক দিয়েই যেতে পারে। তাই জঙ্গি ধরতে চিরুনি অভিযান চলছে।’
‘এজন্য ঢাকার প্রবেশমুখ আমিনবাজার, বিরুলিয়া ও আশুলিয়ায় চেকপোস্ট পরিচালনা করা হচ্ছে ভোর থেকেই বলে জানান তিনি।’
বাসযাত্রী শহিদুল ইসলাম জানান,
‘ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজারের পৌঁছালে বাস ঘুরিয়ে দেয় পুলিশ। তিনি সকালে ঢাকায় যাওয়ার জন্য বাসে উঠেছিলেন।’
‘কিন্তু বলিয়াপুর যাওয়ার পরপরই যানজট সৃষ্টি হয়। পরে বাধ্য হয়ে হেঁটেই অফিসের দিকে রওনা হন।’
‘দীর্ঘ যানজটে বসে থাকার পর অনেক যাত্রীকেই পায়ে হেঁটে গন্তব্যের দিকে ছুটতে দেখা গেছে।’
‘এছাড়াও আমিনবাজার সালেপুর ব্রিজের নিচ থেকে নৌকা যুগে গাবতলী পর্যন্ত যাতায়াত করতে দেখা গেছে অনেককেই।’
আরও পড়ুন :
- দর্শকরা আমাকে ভুলে যায় নি, এটাই তো অনেক: পূর্ণিমা
- টাঙ্গাইলে বিএনপির ১২ নেতাকর্মীর ওপর হামলা
- সায়েন্সল্যাব এলাকার ফুটপাতে পড়ে ছিলো ভবঘুরে নারীর মরদেহ
- ন্যাটোতে শর্তসাপেক্ষে যোগদান দিতে পারবে ইউক্রেন
- চাটখিলে ফুটবলে লাথি মেরে ফেলে দেয়ায় কিশোরকে পিটিয়ে হত্যা
- মেক্সিকোর প্রধান একটি বাজারে হামলা-আগুন; নিহত নয়
- ভাইয়ের কব্জির তিন আঙ্গুল কেটে পলিথিনে মুড়িয়ে হাসপাতালে প্রেরণ
- ফিফা শর্তসাপেক্ষে নিষেধাজ্ঞা থেকে মুক্তি দিলো জিম্বাবুয়েকে
- মাদ্রাসাছাত্রীকে অপহরণ, ধর্ষণের পর হত্যা; যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
- অনুপম রায়ের প্রাক্তন স্ত্রীর সাথে বিয়ের পিঁড়িতে পরমব্রত

Comments are closed.