সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ রোববার অধিদপ্তরের এক পূর্বাভাসে এ কথা বলা হয়।
এদিন সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।
সেইসঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে।
তাপপ্রবাহ সম্পর্কে পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, মাদারীপুর, রাজশাহী, পাবনা, মৌলভীবাজার, কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, খুলনা, যশোর, চুয়াডাঙ্গা, বরিশাল, পটুয়াখালী ও ভোলা জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে।
এ ছাড়া আগামীকাল সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টা বা তিন দিনে সারাদেশে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন:
- অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সেলিম প্রধানের ৮ বছরের কারাদণ্ড
- দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ১৫ ঘণ্টা পর লঞ্চ চলাচল শুরু
- গাজীপুর সিটি নির্বাচনে আ.লীগের ২৮ সদস্যের কেন্দ্রীয় সমন্বয় টিম
- রাস্তায় ঈদের নামাজ আদায়ে ২০০০ মুসল্লির বিরুদ্ধে মামলা
- প্রশ্নফাঁস নিয়ে গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা : শিক্ষামন্ত্রী
- ২৬ দিনের ভয়ংকর অভিজ্ঞতা জানালেন অভিনেত্রী ক্রিসন
- চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় গার্মেন্টস পট্টিতে অগ্নিকাণ্ড
- পাবনায় বজ্রাঘাতে কলেজছাত্রসহ তিনজনের মৃত্যু
